Lumina
Zephaniah

The Day of the LORD

Zephaniah 1·Bengali Bible

1প্রভু বলেছেন, “আমি পৃথিবীর ওপর সব কিছু ধ্বংস করব!

2আমি সব মানুষ এবং পশুদের ধ্বংস করব| আকাশের পাখী এবং সমুদ্রের মাছকেও আমি ধ্বংস করব| আমি দুষ্ট লোক এবং য়ে সমস্ত জিনিষ তাদের পাপকাজে প্ররোচিত করে তা ধ্বংস করব| আমি পৃথিবী থেকে সমস্ত মনুষ্য জাতিকে সরিয়ে দেব|” প্রভু এই কথাগুলো বলেন|

3প্রভু বলেছেন, “যিহূদা এবং জেরুশালেমে য়েসব লোক বাস করছে তাদের আমি শাস্তি দেব| আমি ঐ জায়গা থেকে এইসব জিনিসগুলো দূর করব| আমি বাল পূজোর বাকী চিহ্নগুলি সরিয়ে দেব| আমি যাজকদের সরিয়ে দেব|

4লোকেরা ঐ সব ভ্রান্ত যাজকদের সম্বন্ধে ভুলে যাবে এবং য়ারা তাদের ছাদে গিয়ে তারকাসমূহের পূজো করে তাদের সরিয়ে দেব| কিছু লোক বলে যে তারা আমাকে উপাসনা করে| ঐসব লোকেরা আমাকে উপাসনা করার জন্য প্রতিশ্রুতি করেছিল, কিন্তু এখন তারা মালকামের মূর্ত্তি পূজো করছে| সেজন্য আমি ঐসব লোকেদের এই জায়গা থেকে সরিয়ে দেবো|

5কিছু লোক প্রভুর পথ থেকে সরে গিয়েছিল| তারা আমাকে অনুসরণ করা ছেড়েছে| ঐ লোকেরা প্রভুর কাছ থেকে আর সাহায্য চায় না| সেজন্য আমি ঐসব লোকেদের সেই জায়গা থেকে দূর করে দেব|”

Zephaniah 1 illustration - Zephaniah Chapter 1

6আমার প্রভু, সদাপ্রভুর সামনে নীরব থাকো! কেন? কারণ শীঘ্রই জনসাধারণকে বিচার করার জন্য প্রভুর দিন আসছে! প্রভু তাঁর উত্সর্গের আয়োজন করেছেন এবং তিনি তাঁর নিমন্ত্রিত অতিথিদের প্রস্তুত হয়ে থাকতে বলেছেন|

7প্রভু বলেছেন, “প্রভুর উত্সর্গের দিনে, আমি রাজপুত্রদের এবং অন্যান্য নেতাদের শাস্তি দেব| অন্য দেশসমূহ থেকে পাওয়া পোষাক যারা পরে আমি সেইসব লোকেদের শাস্তি দেব|

8সেই সমযে চৌকাঠের ওপর য়ারা লাফায তাদের আমি শাস্তি দেব| য়ারা তাদের প্রভুর গৃহ প্রবঞ্চনা ও হিংস্রতা দিযে ভরিযে রাখে তাদের আমি শাস্তি দেব|”

9প্রভু আরো বলেছেন, “সেই সমযে, জনসাধারণ সাহায্যের জন্য জেরুশালেমের মত্সদ্বারের সামনে এসে ডাকবে| শহরের অন্যান্য জায়গার লোকেরা কাঁদবে এবং পাহাড়ের চারিদিকে য়েসব জিনিস ধ্বংস করা হচ্ছে তাদের বিশাল আওয়াজ জনসাধারণ শুনতে পাবে|

10জনসাধারণ, তোমরা য়ারা শহরের নিথঞ্চলে থাকো, তোমরা কাঁদবে| কেন? কারণ, সব ব্যবসায়ী এবং ধনী বণিকরা ধ্বংস হবে|

Zephaniah 1 illustration - Zephaniah Chapter 1

11“সেই সমযে আমি একটা প্রদীপ নেব এবং জেরুশালেমের ভেতর খুঁজব| য়ারা নীচভাবে জীবনাপন করছে আমি তাদের খুঁজে বের করব| সেইসব লোকেরা বলে, ‘প্রভু কিছুই করেন না| তিনি আমাদের সাহায্যও করেন না এবং ক্ষতিও করেন না!’ আমি সেইসব লোকদের খুঁজে বের করব এবং তাদের শাস্তি দেব!

12তখন অন্যান্য লোকেরা তাদের সম্পত্তি নেবে এবং বাড়ীগুলি ধ্বংস করবে| সেই সমযে, লোকে য়ে সব গৃহ তৈরী করেছে তাতে তারা বাস করতে পারবে না এবং মাঠে য়ে দ্রাক্ষাগাছ লাগিযেছিল সেই দ্রাক্ষা থেকে তারা দ্রাক্ষারস পান করতে পারবে না- অন্যান্য লোকেরা সেইসব ভোগ করবে|”

13বিচার করার জন্য প্রভুর বিশেষ দিন শীঘ্রই আসছে! সেইদিনটি কাছে এসে পড়েছে এবং তাড়াতাড়িই আসছে| প্রভুর বিচার করার বিশেষ দিনে লোকে খুবই বিষাদময় শব্দ শুনতে পাবে| এমনকি শক্তিশালী সৈন্যরাও বিলাপ করবে|

14সেই মূহুর্তে ঈশ্বর তাঁর ক্রোধ প্রকাশ করবেন| সমযটা হবে ভযঙ্কর সঙ্কটের এবং ধ্বংসের| সমযটা হবে অন্ধকারের সময- কালো, মেঘাচ্ছন্ন এবং ঝড়ের দিন|

15সেটা য়ুদ্ধের সমযের মতো, য়খন লোকেরা প্রতিরক্ষার দুর্গে এবং সুরক্ষিত শহরগুলোতে শিঙা এবং ভেরীর আওয়াজ শুনতে পাবে|

Zephaniah 1 illustration - Zephaniah Chapter 1

16প্রভু বলেছিলেন, “আমি লোকের জীবনকে খুবই কঠিন করে তুলব| অন্ধ লোকেরা যেমন জানে না তারা কোথায় ঘুরছে, সেইভাবেই লোকে চারিদিকে হাতড়ে বেড়াবে| কেন? কারণ ঐ লোকেরা প্রভুর বিরুদ্ধে পাপ করেছে| বহুলোক হত হবে| তাদের রক্ত মাটিতে চল্কে পড়বে| মাটিতে তাদের মৃতদেহগুলো গোবরের মত স্তুপাকার করা হবে|

17সোনা এবং রূপো তাদের সাহায্যে আসবে না! সেই সমযে প্রভু তাঁর ক্রোধ প্রকাশ করবেন এবং পুরো পৃথিবী ধ্বংস করে দেবেন| পৃথিবীর সবাইকে সম্পূর্ণরূপে প্রভু ধ্বংস করবেন!”

18ওহে নির্লজ্জ লোকেরা, খড় য়েমন একদিনের মধ্যে অদৃশ্য হযে য়ায তোমরা সেরকম হওযার আগে, প্রভুর ক্রোধাগ্নি তোমাদের ওপর পড়ার আগে,

Chapter Complete

You have read Zephaniah 1

18 verses