Lumina
Zechariah

Coming of Zion's King

Zechariah 9·Bengali Bible

1 এই বার্তাটি হমাত্‌-এর বিরুদ্ধে| হমাত্‌ হদ্রক শহরের সীমা| এই বার্তাটি সোর ও সীদোনের বিরুদ্ধে যদিও সেই দেশের লোকেরা জ্ঞানী এবং দক্ষ|

2 সোরকে একটি দুর্গের মত করে নির্মাণ করা হয়েছিল| সেখানকার লোকেরা এত রূপো সংগ্রহ করেছে য়ে তা ধূলোর মত অগণিত এবং সোনা ও মাটির মত সাধারণ হয়ে পড়েছে|

3 কিন্তু প্রভু আমাদের সদাপ্রভু তার সবটাই নিয়ে নেবেন| তিনি তার শক্তিশালী নৌবহর ধ্বংস করবেন এবং শহরটিকে আগুন দ্বারা ধ্বংস করবেন!

4 “অস্কিলোনের লোকেরা এইসব দেখে ভয় পাবে| ঘসার লোকেরা ভয়ে কাঁপবে| ইএোণর লোকেরা এইসব ঘটতে দেখে সমস্ত আশা হারিয়ে ফেলবে| ঘসায আর কোন রাজা থাকবে না| অস্কিলোনে কেউ বাস করবে না|

5 অবৈধ সন্তানেরা অস্দোদের রাজা হয়ে বসবে| আমি পলেষ্টীয়দের দর্প চূর্ণ করব|

Zechariah 9 illustration - Zechariah Chapter 9

6 তাদের মুখ আর দাঁত থেকে আমি য়ে মাংসতে তখনও রক্ত লেগেছিল এবং অন্যান্য নিষিদ্ধ খাবার সরিয়ে ফেলব| অবশিষ্ট পলেষ্টীয়রা আমার লোকেদের একটি অংশ বলে গণ্য হবে| তারা যিহূদাতে আরেকটি পরিবারগোষ্ঠী হবে| যিবূষীয়রা য়েমন করেছিল, তেমনিভাবে ইএোণর লোকেরা আমার লোকেদের একটি অংশ হবে|

7 আমার মন্দিরকে রক্ষা করবার জন্য আমি সৈন্যদের বিরুদ্ধে মন্দিরের চারিদিকে শিবির স্থাপন করব| আমি শএু সেনাকে এর ওপর দিয়ে অতিরম করতে দেব না| আমি এখন আমার নিজের চোখ দিয়ে লক্ষ্য রাখছি|”

8 সিয়োন, উল্লাস কর! জেরুশালেমের লোকেরা, আনন্দে চিত্কার কর! দেখ, তোমাদের রাজা তোমাদের কাছে আসছেন! তিনিই সেই ধার্মিক রাজা, তিনিই সেই বিজয়ী রাজা| কিন্তু তিনি নম্র| তিনি একটি খচচরের পিঠে চড়ে আসছেন| একটি ভারবাহী গাধার বাচচার ওপর চড়ে আসছেন|

9 1 রাজা বলেন, “আমি ইফ্রয়িমের রথগুলি এবং জেরুশালেমের অশ্বগুলিকেও সরিয়ে ফেলব| আমি যুদ্ধে ব্যবহার করবার ধনু ভেঙ্গে ফেলব|” রাজা জাতিগুলির কাছে শান্তির সংবাদ আনবেন| তিনি সাগর থেকে সাগরে রাজত্ব করবেন| ফরাত্‌ নদী থেকে পৃথিবীর দূরতম প্রান্ত পর্য়ন্ত|

10 1 জেরুশালেম, তোমার চুক্তি রক্তের মধ্যে সীলমোহর করা হয়েছিল| তাই আমি তোমার বন্দীদের শূন্য আধার থেকে রক্ষা করেছি|

Zechariah 9 illustration - Zechariah Chapter 9

11 1 বন্দীরা, তোমাদের মাতৃভূমিতে ফিরে যাও! এখন তোমাদের আশার কিছু বাকী রয়েছে| আমি আবার এই দ্বিতীয়বার বলছি আমি তোমাদের কাছে ফিরে আসছি!

12 1 যিহূদা, আমি তোমাকে ধনুকের মত ব্যবহার করব| ইফ্রয়িম, আমি তোমাকে তীরের মত ব্যবহার করব| ইস্রায়েল, আমি তোমাকে গ্রীসের বিরুদ্ধে যুদ্ধ করতে তরবারির মত ব্যবহার করব|

13 1 প্রভু তাদের সামনে দর্শন দেবেন এবং তাঁর তীরগুলি বিদ্য়ুতের মত ছুঁড়বেন| প্রভু আমার সদাপ্রভু শিঙা বাজাবেন আর সেনারা মরুভূমির ধূলোর ঝড়ের মত সামনে ধেযে যাবে|

14 1 সর্বশক্তিমান প্রভু তাদের প্রতিরক্ষা করবেন| সেনারা পাথর দিয়ে শএুদের পরাজিত করবে| তারা তাদের শএুদের রক্ত দ্রাক্ষারসের মত প্রবাহিত করিযে তাদের হত্যা করবে| এটা হবে সেই রক্তের মত যা বেদীর কোণগুলোতে ছুঁড়ে ফেলা হয়!

15 1 সেই সময়ে, য়েমন একজন মেষপালক তার মেষদের রক্ষা করে তেমনিভাবে প্রভু তাঁর লোকেদের রক্ষা করবেন| তারা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান হবে| তাঁর হাতে তারা হবে চাকচিক্যময় গযনার মত|

Zechariah 9 illustration - Zechariah Chapter 9

16সবকিছু মঙ্গলময় ও সুন্দর হবে| শস্য এবং দ্রাক্ষা হবে প্রচুর, এবং সমস্ত যুবক-যুবতী সেগুলো খেয়ে এবং নতুন দ্রাক্ষারস পান করে শক্তিশালী হয়ে উঠবে!

17প্রভুর কাছে বসন্তকালে বৃষ্টির জন্য প্রার্থনা কর| প্রভু বজ্র পাঠাবেন এবং বৃষ্টি পড়বে| প্রত্যেক ব্যক্তির ক্ষেতে শস্য বৃদ্ধির জন্য ঈশ্বর বৃষ্টি দেন|

Chapter Complete

You have read Zechariah 9

17 verses