1বৈথেলের লোকেরা শরেত্সর, রেগম্মেলক ও তার লোকেদের প্রভুর কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পাঠিয়েছিলেন|
2তারা সর্বশক্তিমান প্রভুর মন্দিরের যাজকগণের কাছে এবং ভাব্বাদীদের কাছে এলেন| ঐ লোকেরা তাদের রশ্ন জিজ্ঞেস করল: “অনেক বছর ধরে আমরা মন্দির ধ্বংস হয়ে যাবার দরুণ শোক করেছি| প্রত্যেক বছরের পঞ্চম মাসে আমরা উপবাসের জন্য বিশেষ সময় দিয়েছি| আমরা কি এই অনুশীলন চালিযে যাব?”
3আমি সর্বশক্তিমান প্রভুর কাছ থেকে এই বার্তা পেলাম:
4“এই দেশের যাজককে এবং অন্য লোকেদের বল: সত্তর বছর ধরে তোমরা পঞ্চম ও সপ্তম মাসে উপবাস করেছ| সেই উপবাস কি সত্যিই আমার জন্যে? না! তা নয়|
5আর তোমরা যখন ভোজন পান করলে সেটাও কি আমার উদ্দেশ্যে করলে? তা নয়, বরং তোমাদেরই ভালোর জন্যে|

6এই একই জিনিষ প্রদান করতে প্রভু তাঁর ভাব্বাদীদের ব্যবহার করেছিলেন| জেরুশালেম যখন উন্নত ও জনমানবে পূর্ণ ছিল তখনও তিনি এই কথাগুলি বলেছিলেন| যখন ঈশ্বর এই কথাগুলি বলেছিলেন তখন জেরুশালেমের আশেপাশের শহর নেগেভ এবং পশ্চিমের পাহাড়ের পাদদেশে লোকজন ছিল|”
7সখরিযের কাছে প্রভুর বার্তা এই:
8প্রভু সর্বশক্তিমান বলেছেন: “যা কিছু ঠিক এবং ন্যায়সঙ্গত তোমরা অবশ্যই তা করবে| তোমরা একে অপরের প্রতি অবশ্যই দয়ালু ও কৃপাপূর্ণ হবে|
9বিধ্বা, দরিদ্র, বিদেশী ও অনাথদের ওপর উত্পীড়ন কোরো না| অপরের অমঙ্গল করবার চিন্তা কোরো না|”
10কিন্তু সেইসব লোকেরা শুনতে অস্বীকার করত| তিনি যা চাইতেন তা করতে তারা অস্বীকার করত| তারা কান বন্ধ করত বলে ঈশ্বরের কথা শুনতে পেতো না|

11তারা ছিল একগুঁযে| প্রভু সর্বশক্তিমান তাঁর আত্মা দ্বারা ভাব্বাদীদের মাধ্যমে লোকেদের কাছে বার্তা পাঠাতেন| কিন্তু তারা শুনতো না| তাই সর্বশক্তিমান প্রভু রুদ্ধ হয়েছিলেন|
12সর্বশক্তিমান প্রভু বললেন, “আমি তাদের ডাকলে তারা উত্তর দিল না| তাই এখন যদি তারা আমায় ডাকে, আমি তাদের উত্তর দেব না|
13আমি তাদের বিরুদ্ধে জাতিগুলোকে ঝড়ের মত নিয়ে আসব| ঐসব জাতিদের তারা জানতও না| তারা দেশটি অতিক্রম করে গেলে সেটি ধ্বংসস্ুপে পরিণত হবে|”
14সর্বশক্তিমান প্রভুর কাছ থেকে এই বার্তা এল|
You have read Zechariah 7
14 verses