Lumina
SongofSolomon

Love is Strong as Death

SongofSolomon 8·Bengali Bible

1আমি তোমাকে আমার মায়ের বাড়ীতে, তাঁর সেই ঘরে নিয়ে য়েতাম যিনি আমাকে শিক্ষা দিয়েছেন| আমি তোমাকে ডালিম নিষিক্ত সুগন্ধি দ্রাক্ষারস পান করতে দিতাম|

2তার বাঁ হাত আমার মাথার নীচে এবং তার ডান হাত আমায় জড়িয়ে ধরে|

3হে জেরুশালেমের কন্যাগণ, প্রতিজ্ঞা কর, যতক্ষণ না প্রস্তুত হই, ভালোবাসাকে জাগিও না|

4প্রিয়তমকে ভর করে মরুভূমির মধ্য দিয়ে ওই মেযেটি কে আসছে?যেখানে তোমার মা তোমায় জন্ম দিয়েছে, যেখানে তুমি জন্মেছিলে সেই আপেল গাছের নীচে আমি তোমায় জাগিয়ে ছিলাম|

5শীলমোহরের মত আমাকে তোমার হৃদয়ের ওপরে রেখো| শীলমোহরের মত বাহুর ওপরে রেখো| ভালোবাসা মৃত্যুর মতই শক্তিশালী| কামনার আবেগ কবরের মতই বলবান| এর শিখাগুলি জ্বলন্ত আগুনের শিখার মত!

SongofSolomon 8 illustration - SongofSolomon Chapter 8

6বন্যা কখনও ভালোবাসাকে নির্বাসিত করতে পারে না| নদী কখনও ভালোবাসাকে ধুয়ে দিতে পারে না| ভালোবাসার জন্য মানুষকে যদি তার সর্বস্ব ত্যাগ করতে হয়, তারা অবশ্যই তা ঘৃণা করবে!

7আমাদের একটি ছোট ভগিনী আছে| এখনও তার স্তন উদ্ভিন্ন হয় নি| যদি কোন ব্যক্তি তাকে বিবাহ করতে চায় তখন আমাদের ভগিনীর জন্য আমরা কি করবো?

8যদি সে একটা দেওয়াল হত, আমরা তার চারদিকে রূপোর মিনার গড়ে দিতাম| যদি সে দরজা হত, তার চার দিকে এরস কাঠের কারুকার্য়্য় করে দিতাম|

9আমি একটি প্রাচীর, আমার স্তনদ্বয় মিনারের মত| আমি তার চোখে অনুগ্রহ দেখেছি!

10বাল্-হামোনে শলোমনের একটি দ্রাক্ষা বাগান ছিল| সেই দ্রাক্ষা বাগানে সে রক্ষীদের নিয়োগ করল| এবং প্রত্যেকে 1,000 রৌপ্য শেকল পরিমাণ দ্রাক্ষা নিয়ে এল|

SongofSolomon 8 illustration - SongofSolomon Chapter 8

11শলোমন তুমি তোমার 1,000 শেকল রাখতে পারো| প্রত্যেকে যারা দ্রাক্ষা এনেছে তাদের 200 শেকল করে দাও| কিন্তু আমি আমার নিজের দ্রাক্ষা ক্ষেত নিজের কাছে রাখবো!

12বাগানের ঐখানে তুমি বস, অনুগামীরা তোমার কথা শুনছে| আমাকেও তা শুনতে দাও!

13প্রিয় আমার, পালিয়ে যাও| সুগন্ধি মসলার পর্বতে তুমি হরিণের মত কিংবা মৃগবত্সের মত হয়ে গেছ!

14এটা আমোসের পুত্র যিশাইয়ের দর্শন| যিহূদা এবং জেরুশালেমে কি ঘটবে ঈশ্বর যিশাইয়কে তা দেখিয়েছিলেন| ঊষিয,য়োথম,আহসও হিষ্কিয়যখন যিহূদার রাজা ছিলেন তখন যিশাইয়র এই সব দর্শন হয়েছিল|

Chapter Complete

You have read SongofSolomon 8

14 verses