Lumina
SongofSolomon

The Bride Searches

SongofSolomon 5·Bengali Bible

1আমি ঘুমিয়ে রযেছি কিন্তু আমার অন্তর জেগে রযেছে| শোন, আমার প্রিয়তম দুযারে করাঘাত করছে| “আমার কাছে উন্মুক্ত হও, বধূ আমার, আমার প্রিযা, কপোতি আমার, পূর্ণমূর্তি আমার! আমার মাথা শিশিরে সিক্ত হয়ে গেছে| আমার মাথার চুল রাতের কুযাশায আর্দ্র হয়ে গেছে|”

2“আমি আমার বসন ত্যাগ করেছি| আবার আমি তা পরতে চাই না| আমি আমার পা দুটি ধুয়ে ফেলেছি| আমি তাতে আর কাদা লাগাতে চাই না|”

3আমার প্রিয়তম দ্বারে ছিদ্রে হাত রাখলো এবং তার জন্য আমার অন্তর ব্যাকুল হল|

4প্রিয়তমের জন্য খুলে দিতে আমি উঠলাম এবং আমার হাত থেকে সুগন্ধি পড়ছিল, এবং আমার হাতের তরল সুগন্ধি আমার আঙ্গুল দিয়ে দরজার খিলের ওপর গড়িযে পড়ছিল|

5আমি আমার প্রিয়তমের কাছে উন্মুক্ত হয়েছিলাম কিন্তু আমার প্রিয়তম চলে গিয়েছিল! সে যখন ফিরে গেল তখন আমার প্রায় মরার মত অবস্থা| আমি তাকে খুঁজেছিলাম কিন্তু আমি তাকে খুঁজে পাই নি| আমি তাকে ডেকেছিলাম কিন্তু সে আমাকে সাড়া দেয় নি|

SongofSolomon 5 illustration - SongofSolomon Chapter 5

6য়ে প্রহরীরা নগর পাহারা দিচ্ছিলো তারা আমাকে দেখতে পেলো| তারা আমায় আঘাত করলো| তারা আমায় আহত করলো| প্রাচীরের রক্ষীরা আমার কাপড়চোপড় কেড়ে নিল|

7হে জেরুশালেমের কন্যাগণ, তোমাদের বলে রাখছি, যদি আমার প্রিয়তমকে খুঁজে পাও তাকে বলো, আমি তার প্রতি ভালবাসায কাতর|

8সকল নারীদের মধ্যে হে সুন্দরী শ্রেষ্ঠা, কোন্ দিক থেকে তোমার প্রিয়তম অন্যান্য প্রেমিকদের চেয়ে ভাল? অন্যান্য প্রেমিকদের চেয়ে সে কি ভাবে ভাল য়ে তুমি আমাদের এমন প্রতিশ্রুতি করতে বলছো?

9আমার প্রিয়তম উজ্জ্বল এবং তামাটে বর্ণ| সে 10,000 লোকের মধ্যে বিশিষ্ট|

10তার মাথা খাঁটি সোনার মতোই উন্নত| তার কোঁকড়ানো চুল দাঁড়কাকের রঙের মতই মিশ্কালো|

SongofSolomon 5 illustration - SongofSolomon Chapter 5

11তার দুটি চোখ ঝর্ণার ধারের কপোতের মত| দুধের সাগরে কপোতের মত, অলঙ্কারের মত|

12তার গালদুটি একটি মসলার বাগানের মত, যা সুগন্ধ দেয়| পদ্মফুলের পাপড়ির মত তার ওষ্ঠাধর থেকে তরল সুগন্ধি গড়িযে পড়ে|

13তার বাহু রত্নখচিত সোনার দণ্ডের মত| তার উদর হাতির দাঁতের তৈরী এবং নীল মরকতে ঢাকা|

14তার পা দুটি সোনার পাযার ওপরে মর্মর স্তম্ভের মত| তার চেহারা লিবানোনের শ্রেষ্ঠতম গাছের মত !

15জেরুশালেমের যুবতী রমণীরা, তার মুখই মিষ্টস্বাদস্বরূপ| সে সবকিছু নিয়েই মনোরম| এই আমার প্রেমিক| এই আমার প্রিয়|

SongofSolomon 5 illustration - SongofSolomon Chapter 5

16রমণীদের মধ্যে সুন্দরী শ্রেষ্ঠা, তোমার প্রেমিক কোথায় গেছে? তোমার প্রিয়তম কোন দিকে গেছে? আমাদের বল, তাহলে, তাকে খোঁজার ব্যাপারে, আমরা তোমাকে সাহায্য করতে পারি|

Chapter Complete

You have read SongofSolomon 5

16 verses