Lumina
Psalms

A New Song of Salvation

Psalms 98·Bengali Bible

1তাঁর পবিত্র ডান বাহু আবার তাঁকে বিজয় এনে দিয়েছে|

2প্রভু জাতিগুলোর নিকট তাঁর উদ্ধার করার শক্তি প্রকাশ করেছেন| প্রভু তাদের তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শন করেছেন|

3ইস্রায়েলের লোকদের প্রতি প্রভুর বিশ্বস্ততা তাঁর অনুগামীরা স্মরণ করে| দূরদূরান্তের দেশও আমাদের ঈশ্বরের ত্রাণশক্তি দেখেছে|

4পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রভুর উদ্দেশ্যে আনন্দধ্বনি দাও| শীঘ্রই প্রশংসা গীত শুরু কর!

5হে বীণা, প্রভুর প্রশংসা কর| বীণার সুর প্রভুর প্রশংসা কর|

Psalms 98 illustration - Psalms Chapter 98

6ভেঁপু ও বাঁশি বাজাও এবং আমাদের রাজা প্রভুর উদ্দেশ্যে আনন্দ ধ্বনি দাও!

7সমুদ্র এবং পৃথিবী এবং যেখানে যা কিছু আছে সবাই য়েন উচ্চস্বরে গেয়ে ওঠে|

8হে নদীসমূহ, তোমরা হাততালি দাও! হ পর্বতরাজি, তোমরা একসঙ্গে গেয়ে ওঠো!প্রভুর সামনে গান গাও কেননা তিনি বিশ্বকে শাসন করতে আসছেন| তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে এই বিশ্বকে শাসন করবেন| তিনি সততার সঙ্গে লোকদের শাসন করবেন|

9প্রভুই রাজা| তাই জাতিগুলোকে ভয়ে কাঁপতে দাও| করূব দূতদের ওপরে ঈশ্বর একজন রাজার মত বসেন| তাই পৃথিবীকে ভয়ে কেঁপে উঠতে দাও|

Chapter Complete

You have read Psalms 98

9 verses