Lumina
Psalms

The LORD Reigneth

Psalms 97·Bengali Bible

1ঘন কালো মেঘ প্রভুকে ঘিরে রয়েছে| সুবিচার এবং ধার্ম্মিকতা তাঁর রাজ্যকে দৃঢ় করে|

2একটা আগুন প্রভুর আগে আগে যায় এবং তাঁর শত্রুদের ধ্বংস করে|

3তাঁর বিদ্য়ুত্‌ আকাশে ঝলক দিয়ে ওঠে| তা দেখে লোকে ভয় পায়|

4পর্বতও প্রভুর সামনে মোমের মত গলে যায়| সমগ্র পৃথিবীর প্রভুর সামনে তারা গলে যায়!

5আকাশ তাঁর ধার্ম্মিকতার কথা বলে! প্রত্যেকে তাঁর মহিমা দেখুক!

Psalms 97 illustration - Psalms Chapter 97

6লোকরা তাদের মূর্ত্তিকে পূজা করে| ওরা ওদের “দেবতার” বড়াই করে| কিন্তু ওই লোকগুলো লজ্জিত হবে| ওদের “দেবতারাই” মাথা নত করে প্রভুর উপাসনা করবে|

7সিয়োন, শোন এবং সুখী হও! যিহূদার শহরসমূহ, সুখী হও! কেন? কারণ ঈশ্বর যথায়থ সিদ্ধান্ত নেন|

8হে পরাত্‌পর প্রভু, প্রকৃতই আপনি পৃথিবীর শাসনকর্তা| “দেবতাদের” চেয়ে আপনি অনেক ভালো|

9যারা প্রভুকে ভালোবাসে তারা মন্দকে ঘৃণা করবে| তাই ঈশ্বর তাঁর অনুগামীদের রক্ষা করেন| ঈশ্বর তাঁর অনুগামীদের মন্দ লোকদের হাত থেকে রক্ষা করেন|

10ধার্ম্মিক লোকদের ওপর আলো ও সুখ উদ্ভাসিত হয়|

Psalms 97 illustration - Psalms Chapter 97

11হে ধার্ম্মিক লোকরা, প্রভুতে সুখী হও! তাঁর পবিত্র নামের সম্মান কর!

12প্রভুর উদ্দেশ্যে একটা নতুন গান গাও, কারণ তিনি নতুন নতুন আশ্চর্য়্য় কার্য়্য় করেছেন!

Chapter Complete

You have read Psalms 97

12 verses