Lumina
Psalms

Sing Unto the LORD a New Song

Psalms 96·Bengali Bible

1প্রভুর উদ্দেশ্যে গান গাও! তাঁর নামকে ধন্য কর! আনন্দ সংবাদ ছড়িয়ে দাও! যিনি প্রতিদিন আমাদের রক্ষা করেন তাঁর কথা বল!

2লোকেদের বল য়ে ঈশ্বর সত্যিই বিস্ময়কর| ঈশ্বর য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন তা সর্বত্র মানুষকে বল|

3প্রভু মহান এবং প্রশংসার য়োগ্য| অন্য য়ে কোন “দেবতার” চেয়ে তিনি অনেক বেশী ভয়ঙ্কর|

4অন্যান্য সমস্ত জাতির “দেবতা” মূর্ত্তিমাত্র| কিন্তু প্রভু স্বর্গ সৃষ্টি করেছেন|

5তাঁর সামনে অনুপম মহিমা ভাস্বর হয়ে ওঠে| ঈশ্বরের পবিত্র মন্দিরে শক্তি ও সৌন্দর্য়্য় দুই-ই আছে|

Psalms 96 illustration - Psalms Chapter 96

6হে পরিবার ও জাতিগণ, প্রশংসার গান কর এবং প্রভুকে মহিমান্বিত কর|

7প্রভুর নামের প্রশংসা কর| তোমাদের নৈবেদ্য নাও এবং মন্দিরে যাও|

8তোমাদের পবিত্র পোশাকে প্রভুর সামনে নত হও| পৃথিবীর সমগ্র জনগণ, তাঁর উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধা জানাও|

9জাতিগণের মধ্যে ঘোষণা করে দাও য়ে প্রভু রাজা! তাহলে বিশ্ব ধ্বংস হবে না| অতএব প্রভু ন্যায়পরায়ণতার সঙ্গে লোকদের বিচার করেন|

10হে স্বর্গলোক - সুখী হও! হে পৃথিবী - উল্লসিত হও! সমুদ্র এবং সমুদ্রে যা কিছু রয়েছে তোমরা সবাই আনন্দে চিত্কার করে ওঠো!

Psalms 96 illustration - Psalms Chapter 96

11ক্ষেতগুলি এবং সেখানে যা কিছু জন্মেছে, সুখী হও! হে অরণ্যের বৃক্ষরাশি, তোমরা গান গাও ও সুখী হও!

12খুশী হও, কারণ প্রভু আসছেন. পৃথিবীকে শাসনকরার জন্য প্রভু আসছেন| ন্যায় বিচার ও সত্যপথে তিনি পৃথিবীকে শাসন করবেন|

13প্রভু শাসন করেন, তাই পৃথিবী সুখী| দূরদূরান্তের ভূখণ্ডও সুখী|

Chapter Complete

You have read Psalms 96

13 verses