Lumina
Psalms

Bow Down Thine Ear

Psalms 86·Bengali Bible

1প্রভু, আমি আপনার অনুগামী| অনুগ্রহ করে আমায় রক্ষা করুন! আমি আপনার দাস, আপনি আমার ঈশ্বর| আমি আপনাতে বিশ্বাস করি, তাই আমায় রক্ষা করুন|

2আমার প্রভু, আমার প্রতি সদয় হোন| সারাদিন ধরে আমি আপনার দাস| তাই আমায় সুখী করুন|

3প্রভু, আমার জীবন আমি আপনার হাতে দিলাম| আমি আপনার দাস| তাই আমায় সুখী করুন|

4প্রভু, আপনি মঙ্গলময় এবং করুণাময়| আপনার লোকেরা সাহায্যের জন্য আপনাকে ডাকে| প্রকৃতই আপনি ওই সব লোককে ভালোবাসেন|

5প্রভু, আমার প্রার্থনা শুনুন| করুণার জন্য আমার প্রার্থনা শুনুন|

Psalms 86 illustration - Psalms Chapter 86

6প্রভু, আমার সঙ্কটের সময়ে আমি আপনার কাছে প্রার্থনা করছি| আমি জানি আপনি আমায় উত্তর দেবেন!

7ঈশ্বর, আপনার মত কেউই নেই| আপনি যা করেছেন তা আর কেউ করতে পারবে না|

8প্রভু, আপনিই প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন| ওরা সবাই য়েন এসে আপনার উপাসনা করে| ওদের সকলে য়েন আপনার নামের সম্মান করে|

9ঈশ্বর, আপনি মহান! আপনি আশ্চর্য়্য় কার্য়্য় করেন! আপনি একমাত্র আপনিই ঈশ্বর!

10প্রভু, আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন এবং আমি আপনার সত্য পথ অবলম্বন করে বেঁচে থাকবো| আপনার উপাসনা করাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করতে আমায় সাহায্য করুন|

Psalms 86 illustration - Psalms Chapter 86

11ঈশ্বর, প্রভু আমার, আমার সকল অন্তর দিয়ে আমি আপনার প্রশংসা করি| চিরদিন আমি আপনার নামের সম্মান করবো!

12ঈশ্বর আপনি আমার জন্য কত মহান ভালোবাসা প্রদর্শন করেছেন এবং মৃত্যুর হাত থেকে আমায় রক্ষা করেছেন|

13ঈশ্বর, অহঙ্কারী লোকরা আমায় আক্রমণ করছে| একদল নৃশংস লোক আমায় হত্যার চেষ্টা করছে| ওই সব লোক আপনাকে সম্মান করে না|

14প্রভু, আপনি দয়াময় ও করুণাময় ঈশ্বর| আপনি ধৈর্য়্য়শীল, বিশ্বস্ত এবং প্রেমে পরিপূর্ণ|

15ঈশ্বর, আমার প্রতি সদয় হোন এবং দেখান য়ে আপনি আমার কথা শুনেছেন| আমি আপনার দাস, আমায় শক্তি দিন| আমি আপনার দাস, আমায় রক্ষা করুন!

Psalms 86 illustration - Psalms Chapter 86

16ঈশ্বর, আপনি য়ে আমায় সাহায্য করবেন তা প্রদর্শন করে আমায় একটা চিহ্ন দিন| আমার শত্রুরা সেই চিহ্ন দেখবে এবং ওরা হতাশ হবে| সেটা প্রমাণ করবে য়ে আপনি আমার প্রার্থনা শুনেছেন এবং আপনি আমাকে সাহায্য করবেন|

17জেরুশালেমের পবিত্র পাহাড়ে ঈশ্বর তাঁর মন্দির নির্মাণ করেছেন|

Chapter Complete

You have read Psalms 86

17 verses