1হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত লোক য়েন আপনার সম্পর্কে জানতে পারে| প্রত্যেকটা জাতি য়েন দেখতে পায় কেমন করে আপনি মানুষকে বাঁচান|
2হে ঈশ্বর, লোকরা য়েন আপনার প্রশংসা করে! য়েন সমস্ত লোক আপনার প্রশংসা করে|
3সমস্ত জাতি আহ্লাদিত হয়ে আনন্দ উপভোগ করুন! কেন? কারণ আপনি ন্যায়সঙ্গত ভাবে লোকের বিচার করেন| এবং আপনি প্রত্যেকটি জাতিকে শাসন করেন|
4হে ঈশ্বর, লোকরা য়েন আপনার প্রশংসা করে! সকল লোক য়েন আপনার প্রশংসা করে|
5হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করুন| আমাদের জমি য়েন আমাদের ভাল আবাদ দেয়|

6ঈশ্বর য়েন আমাদের আশীর্বাদ করেন| পৃথিবীর সমস্ত লোক য়েন ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে|
7ঈশ্বর, আপনি উঠুন এবং শত্রুদের ছত্রভঙ্গ করুন| তাঁর সব শত্রুরা য়েন তাঁর থেকে দূরে পালিয়ে যায়|
You have read Psalms 67
7 verses