Lumina
Psalms

Come and See

Psalms 66·Bengali Bible

1তাঁর মহিমাময় নামের প্রশংসা কর! প্রশংসা গান গেয়ে তাঁর নামের সম্মান কর!

2ঈশ্বরকে বল তাঁর কীর্তিগুলি কি অনবদ্য! হে ঈশ্বর, আপনার পরাক্রমের মহত্বে আপনার শত্রুরা তাদের মাথা আপনার কাছে অবনত করে| ওরা আপনার ভয়ে ভীত!

3সারা পৃথিবী য়েন আপনার উপাসনা করে| প্রত্যেকে য়েন আপনার নামের প্রশংসা করে|

4ঈশ্বর যা যা করেছেন তার দিকে দেখ! এই সব জিনিস আমাদের বিস্ময় বিহ্বল করে|

5ঈশ্বর, সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করেছেন| আনন্দে উল্লাস করতে করতে তাঁর লোকরা নদী হেঁটে পারাপার করেছে|

Psalms 66 illustration - Psalms Chapter 66

6ঈশ্বর, তাঁর পরাক্রমে পৃথিবী শাসন করছেন| সর্বত্রই তিনি লোকের ওপর নজর রাখছেন| কেউই তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হতে পারবে না|

7হে জনগণ, আমাদের ঈশ্বরের প্রশংসা কর| তাঁর কাছে উচ্চস্বরে প্রশংসা গান গাও|

8ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন| ঈশ্বর আমাদের রক্ষা করেন|

9মানুষ য়েমন করে আগুনে রূপো পরীক্ষা করে, তেমন করে ঈশ্বর আমাদের পরীক্ষা করেছেন|

10ঈশ্বর, আপনি আমাদের ফাঁদে ফেলেছেন| আপনি আমাদের ওপর ভারি বোঝা চাপিয়েছেন|

Psalms 66 illustration - Psalms Chapter 66

11আপনি আমাদের শত্রুদের আমাদের অতিক্রম করতে দিয়েছেন| আগুন ও জলের ভেতর দিয়ে আপনি আমাদের টেনে-হিঁচড়ে নিয়ে গেছেন| কিন্তু আপনি আমাদের নিরাপদ স্থানে নিয়ে এসেছেন|

12তাই আমি আপনার মন্দিরে বলি নিয়ে যাবো| যখন আমি সংকটের মধ্যে ছিলাম আমি আপনার সাহায্য চেয়েছিলাম|

13আমি আপনার কাছে অনেক প্রতিশ্রুতি করেছিলাম| যা আমি প্রতিশ্রুতি করেছিলাম, এখন তা আমি আপনাকে দিচ্ছি|

14আমি আপনার কাছে পাপমোচনের নৈবেদ্য উত্সর্গ করি| আমি আপনাকে মেষসহ ধূপ উত্সর্গ করি| আমি আপনাকে ছাগল ও ষাঁড়সমূহ উত্সর্গ করি|

15তোমরা যারা ঈশ্বরের উপাসনা করছ তারা আমার কাছে এসো, আমি তোমাদের বলবো ঈশ্বর আমার জন্য কি করেছেন|

Psalms 66 illustration - Psalms Chapter 66

16আমি তাঁর কাছে প্রার্থনা করেছিলাম, আমি তাঁর প্রশংসা করেছিলাম|

17আমার হৃদয় নির্মল ছিল তাই আমার প্রভু আমার কথা শুনেছেন|

18ঈশ্বর আমার কথা শুনেছেন| ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন|

19ঈশ্বরের প্রশংসা কর! ঈশ্বর আমার দিক থেকে বিমুখ হন নি, তিনি আমার প্রার্থনা শুনেছেন| আমার প্রতি তিনি তাঁর ভালোবাসা দেখিয়েছেন!

20হে ঈশ্বর, আমাদের কৃপা করুন এবং আশীর্বাদ করুন| অনুগ্রহ করে আমাদের গ্রহণ করুন!

Chapter Complete

You have read Psalms 66

20 verses