1আপনি য়ে সব কাজ করেছেন সে সম্পর্কে আমরা বলে থাকি| আপনিও আমাদের প্রার্থনা শুনেছেন| যারা আপনার কাছে আসে, তাদের প্রত্যেকের প্রার্থনা আপনি শোনেন|
2যখন আমাদের পাপের ভার অতিরিক্ত বেড়ে যায়, তখন আপনি সেই পাপ ভার লাঘব করেন|
3ঈশ্বর, আপনিই আপনার লোকদের মনোনীত করেন| আপনার মন্দিরে এসে আপনার উপাসনা করার জন্য আপনিই আমাদের মনোনীত করেছেন| আপনার মন্দিরে, আপনার পবিত্র প্রাসাদে, য়ে সব মনোরম জিনিস আছে, তাই দিয়ে আমরা সন্তুষ্ট হব!
4ঈশ্বর আপনি আমাদের রক্ষা করেন| ভালো লোকরা আপনার কাছে প্রার্থনা করে এবং আপনি তাদের প্রার্থনার উত্তর দেন| তাদের জন্য আপনি আশ্চর্য়্য় কার্য়্য় করেন| সারা পৃথিবীতে লোকরা আপনাতে আস্থা রাখে|
5ঈশ্বর তাঁর শক্তি দিয়ে পর্বত সৃষ্টি করেছেন| আমাদের চারপাশে আমরা তাঁর শক্তিকে দেখতে পাই|

6উত্তাল সমুদ্রকে ঈশ্বর শান্ত করেছেন| ঈশ্বরই পৃথিবীতে “জনসমুদ্রসমূহ” সৃষ্টি করেছেন|
7আপনি য়েসব বিস্ময়কর জিনিস করেন, তাতে সারা পৃথিবীর লোক বিস্ময় বিহ্বল হয়েছে| সূর্য়োদয় ও সূর্য়াস্ত আমাদের প্রচণ্ড সুখী করে!
8আপনিই জমির যত্ন নেন| আপনিই জমিতে সেচ দেন এবং তাতে ফসল ফলান| হে ঈশ্বর, আপনিই সেই জন, যিনি নদী ও খালগুলি জলে ভরে দিয়েছেন এবং ফসল ফলাতে সাহায্য করেছেন|
9হাল দেওয়া জমিতে আপনিই বৃষ্টি ঝরান| আপনিই জমিকে জল দিয়ে সিক্ত করেন| আপনিই বৃষ্টির জল দিয়ে জমিকে নরম করেন এবং আপনিই কচি চারা জন্মাতে দেন|
10আপনি ভালো ফসল দিয়ে নতুন বছর শুরু করেন| আপনি বিভিন্ন ফসল দিয়ে গাড়ীগুলি ভরে দেন|

11পাহাড় ও মরুভূমি ঘাসে আচ্ছাদিত হয়ে আছে|
12চারণ ভূমিগুলো মেষে ভরে রয়েছে| উপত্যকাগুলো ফসলে পরিপূর্ণ হয়েছে| প্রত্যেকটি মানুষ আনন্দে ধ্বনি দিচ্ছে এবং গান গাইছে|
13সমগ্র পৃথিবী উচ্চ স্বরে ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি কর!
You have read Psalms 65
13 verses