1না, তোমরা শুধুই খারাপ কাজ করার কথা ভাবো| এই দেশে তোমরা হিংসাত্মক অপরাধসমূহ কর|
2সেই সব মন্দ লোক যখনই জন্মায় তখন থেকেই ওরা ভুল কাজ করতে শুরু করে| জন্ম থেকেই ওরা মিথ্যাবাদী|
3ওদের ক্রোধ সাপের বিষের মতই ভয়ঙ্কর এবং বধির গোখরে সাপের মত| ওরা সত্য কথা শুনতে অস্বীকার করে|
4গোখরে সাপরা সাঁপুড়ের বীণের সুর বা গান শুনতে পায় না| ঐসব মন্দ লোকরাও সেইসব সাপের মত, কারণ তারা কু-চক্রান্ত করে|
5প্রভু, ঐ লোকগুলো সিংহের মত| তাই হে প্রভু, ওদের দাঁতগুলো ভেঙে দিন|

6নর্দমা দিয়ে য়েমন জল গড়িযে যায়, ঐ লোকগুলোও য়েন সেভাবেই অদৃশ্য হয়ে যায়| পথের ধারে আগাছার মত ওরা য়েন বিনষ্ট হয়|
7ওরা শামুকের মত হোক, নড়বার সময় য়েন গলে গলে যায়| ওরা য়েন জন্ম-মৃত শিশুর মত কোনদিন দিনের আলো না দেখে|
8য়ে কাঁটাঝোপকে জ্বালানী হিসেবে বালিয়ে রান্নার পাত্র গরম করা হয় ওরা য়েন সেই কাঁটাঝোপের জ্বালানীর মত বিনষ্ট হয়|
9একজন সত্ লোক তখন খুশী হবে যখন সে দেখবে তার প্রতি করা অন্যায় কাজের জন্য মন্দ লোকরা শাস্তি পাচ্ছে| সে সেই রকম সৈনিকের মত হবে য়ে তার সমস্ত শত্রুদের পরাজিত করেছে|
10যখন এটা ঘটবে, তখন লোকে বলবে: “সত্ লোকেরা সত্যিই পুরস্কৃত| সত্যই একজন ঈশ্বর আছেন যিনি পৃথিবীর বিচার করেন|”

11ঈশ্বর আমাকে আমার শত্রুদের হাত থেকে রক্ষা করুন| যারা আমার সঙ্গে লড়াই করতে এসেছে তাদের পরাজিত করতে আমায় সাহায্য করুন|
You have read Psalms 58
11 verses