Lumina
Psalms

God the Judge

Psalms 50·Bengali Bible

1সিয়োন থেকে দীপ্তিমান ঈশ্বর অসীম সুন্দর!

2আমাদের ঈশ্বর আসছেন এবং তিনি নীরব থাকবেন না| তাঁর সামনে সর্বগ্রাসী আগুন জ্বলছে| তাঁর চারদিকে প্রচণ্ড ঝড় বইছে|

3যখন তিনি তাঁর লোকদের বিচার করেন তখন তিনি আকাশ ও পৃথিবীকে সাক্ষী থাকতে ডাকেন|

4ঈশ্বর বলেন, “হে আমার অনুগামীরা আমার চারিদিকে এস| হে আমার ভক্তসকল, আমরা একে অন্য়ের সঙ্গে চুক্তি করেছি|

5ঈশ্বর হলেন বিচারক, আকাশ তাঁর যথায়থ ধার্ম্মিকতার কথা ঘোষণা করে|

Psalms 50 illustration - Psalms Chapter 50

6ঈশ্বর বলেন, “আমার লোকরা, আমার কথা শোন! হে ইস্রায়েলের লোকরা, আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেব| আমিই ঈশ্বর, তোমাদের ঈশ্বর|

7আমি তোমাদের বলি সম্পর্কে অভিয়োগ করছি না| তোমরা ইস্রায়েলের লোকেরা সর্বদাই আমার কাছে হোমবলি দিয়েছ| প্রতিদিনই তোমরা তা আমায় দিয়েছ|

8তোমাদের ঘর থেকে আমি ষাঁড় নেব না| তোমাদের খোঁযাড় থেকে আমি ছাগলও নেব না|

9ঐ পশুগুলো আমি চাই না| ইতিমধ্যেই জঙ্গলের সমস্ত পশুসমুহের আমি অধিকারী| হাজার হাজার পর্বতের ওপরের সমস্ত পশুগুলি ইতিমধ্যে আমার অধিকারে|

10উচ্চতম পর্বতের প্রত্যেকটি পাখিকে আমি চিনি| পাহাড়ের প্রত্যেকটি চলমান বস্তুই আমার|

Psalms 50 illustration - Psalms Chapter 50

11আমি ক্ষুধার্ত নই! যদি আমি ক্ষুধার্তও হতাম আমি তোমাদের কাছে আহার চাইতাম না| সারা পৃথিবী এবং তার মধ্যে যা যা আছে, আমিই পৃথিবীর এবং পৃথিবীর সমস্ত জিনিষের মালিক|

12আমি ষাঁড়ের মাংস খাই না| আমি ছাগলের দেহ থেকে রক্ত পান করি না|”

13অতএব, অন্যান্য ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তোমাদের ঈশ্বরের কাছে দেয় ধন্যবাদ নৈবেদ্য নিয়ে এস এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য এসো এবং তোমাদের পরাত্‌পরের কাছে যা প্রতিশ্রুতি করেছিলে তোমরা তাঁকে তাই দাও|

14ঈশ্বর বলেন, “যখন তুমি সংকটে পড়বে তখন আমায় ডেকো! আমি তোমাকে সাহায্য করবো! তারপর তুমি আমাকে সম্মান করতে পারবে|”

15কিন্তু দুষ্ট লোকেদের ঈশ্বর বলেন, “তোমরা আমার বিধির সম্বন্ধে কথা বল| তোমরা আমার চুক্তির সম্বন্ধে কথা বল|

Psalms 50 illustration - Psalms Chapter 50

16আমি যখন তোমাদের ভুল সংশোধন করে দিই, তখন কেন তোমরা তা ঘৃণা কর? আমি যা বলি কেন তোমরা তা উপেক্ষা কর?

17তোমরা একটা চোরকে দেখ এবং তার সঙ্গে য়োগ দিতে ছুটে যাও| যারা ব্যভিচার করে তোমরা তাদের সঙ্গে বিছানায় ঝাঁপিযে পড়|

18তোমরা মিথ্যা কথা বল এবং অশুভ ব্যাপারে কথা বল|

19অন্য লোকদের সম্পর্কে তোমরা সব সময় খারাপ কথা বল| এমনকি তোমরা নিজের ভাইদের সম্পর্কেও খারাপ কথা বল|

20তোমরা ঐসব বাজে কাজ করেছো| এবং আমি কিছু বলি নি| তাই তোমরা ভেবেছো আমিও ঠিক তোমাদের মত| তবে হ্যাঁ, আর বেশীদিন আমি চুপ করে থাকবো না! এটা আমি তোমার পরিষ্কার বুঝিয়ে দেবো এবং আমি সামনাসামনি তোমার সমালোচনা করবো!

Psalms 50 illustration - Psalms Chapter 50

21তোমরা ঈশ্বরকে ভুলে গেছ| তাই আমি তোমাদের ছিন্নভিন্ন করার আগে যদি তোমরা উপলদ্ধি কর তো ভাল! আর যদি না বোঝ কেউ তোমাদের বাঁচাতে পারবে না!

22তাই যদি কোন লোক আমায় ধন্যবাদ বলি দেয় তবে সে আমার সম্মান করে| যদি সে সত্‌ উপায়ে বাঁচে তাকে বাঁচানোর জন্য আমি আমার সমস্ত ক্ষমতা প্রদর্শন করবো|”

23আপনার মহান প্রেমময় দয়ার জন্য এবং আপনার মহান করুণা দিয়ে আমার সমস্ত পাপসমূহ ধুয়ে মুছে দিন!

Chapter Complete

You have read Psalms 50

23 verses