Lumina
Psalms

Riches Cannot Save

Psalms 49·Bengali Bible

1ধনী দরিদ্র প্রত্যেকটি লোক, তোমরা শোন|

2আমি তোমাদের অত্যন্ত জ্ঞানের এবং চিন্তনের কথা কিছু বলবো|

3আমি নিজে এই কাহিনীগুলি শুনেছি| এখন আমার বীণার সহযোগে গান গেয়ে, সেই বাণী আমি তোমাদের কাছে প্রকাশ করবো|

4যদি সংকট আসে কেন আমি ভীত হব? যদি দুষ্ট লোকেরা আমাকে ঘিরে থাকে এবং আমাকে ফাঁদে ফেলার চেষ্টায থাকে, আমি কেন ভয় পাবো?

5কিছু লোক ভাবে তাদের শক্তি এবং সম্পত্তি তাদের রক্ষা করবে| প্রকৃতপক্ষে ওরা বোকা লোক|

Psalms 49 illustration - Psalms Chapter 49

6কোন লোকরা, বন্ধু, তোমাকে বাঁচাতে পারবে না| লোকরা ঈশ্বরকে উত্‌কোচ দিতে পারে না|

7নিজের জীবনকে কিনে ফেলার মত য়থেষ্ট টাকা একটা মানুষ কখনই পাবে না|

8নিজের কবরের পচন থেকে শরীরকে রক্ষা করার মত এবং চিরকাল বেঁচে থাকার অধিকার কেনার মত টাকা একটা মানুষ কখনই পাবে না|

9দেখ, জ্ঞানী লোকরা বোকা এবং অজ্ঞ লোকের মতই মরে| অন্য লোকরা তাদের সম্পদ নিয়ে যায়|

10চিরদিনের জন্য ওদের কবর ওদের ঘর হয়| যদিও জীবিত অবস্থায় তাদের অনেক জমি ছিল|

Psalms 49 illustration - Psalms Chapter 49

11লোকরা ধনী হয়ে য়েতে পারে কিন্তু চিরদিন তারা এখানে থাকবে না| আর পাঁচটা পশুর মত তারাও মরবে|

12যারা তাদের সম্পদ নিয়ে তুষ্ট হবে, সেই বোকা লোকদের ঐ পরিণতিই হবে|

13ওই সব লোক মেষের মত| ওদের কবরের মধ্যে রাখা হবে, মৃত্যু ওদের শাসন করবে| তারপর সেই সকালে সত্‌ লোকরাই জয়ী হবে, অন্যদিকে অহঙ্কারী লোকদের দেহ তাদের সুদৃশ্য ঘর থেকে বহু দূরে কবরের মধ্যে নীরবে পচে যাবে|

14কিন্তু প্রভু আমায় মৃত্যু থেকে মুক্তি দেবেন এবং আমার জীবনকে রক্ষা করবেন| যখন তিনি আমাকে তাঁর সঙ্গে নিয়ে যাবেন, তখন তিনি আমায় কবরের দুর্ভোগ থেকে রক্ষা করবেন!

15মানুষ শুধুমাত্র ধনী বলে ওদের ভয় পেও না| তাদেরও ভয় পেও না যাদের খুব সুদৃশ্য বাড়ী আছে|

Psalms 49 illustration - Psalms Chapter 49

16মৃত্যুর সময় তারা কোন জিনিসই সঙ্গে নিয়ে যাবে না| ঐসব সুন্দর জিনিসের মধ্যে একটাও সঙ্গে নিয়ে যাবে না|

17একজন সম্পদশালী লোক তার ইহজীবনে য়ে সাফল্য লাভ করেছে, সে বিষযে সে নিজেকে অভিনন্দন জানাতে পারে| এমনকি নিজের জন্য সে যা করেছে, তার জন্য অন্য লোকও তার গুণগান করতে পারে|

18কিন্তু এমন সময় আসবে যখন তাকে মরতে হবে, এবং মৃত্যুলোকে গিয়ে তাকে তার পূর্বপুরুষদের সঙ্গে থাকতে হবে| আর কোনদিন সে দিনের আলো দেখবে না|

19লোকেরা খুব ধনশালী হতে পারে, কিন্তু তবু তারা প্রকৃত সত্য হৃদয়ঙ্গম করতে পারে না| কিন্তু নিছক একটা প্রাণীর মত তাদেরও মরতে হবে|

20প্রভু, যিনি ঈশ্বরদেরও ঈশ্বর বয়ং তিনি কথা বলছেন| তিনি সূর্য়োদয থেকে সূর্য়াস্ত পর্য়ন্ত, অর্থাত্‌ এপ্রান্ত থেকে ও প্রান্ত পর্য়ন্ত সমগ্র পৃথিবীর মানুষকে চিত্কার করে ডাক দিচ্ছেন|

Chapter Complete

You have read Psalms 49

20 verses