1প্রভু আমায় পরীক্ষা করুন, আমার হৃদয় ও মনকে খুব ভালোভাবে দেখুন|
2আমি সর্বদাই আপনার কোমল ভালোবাসা দেখতে পাই| আপনার সত্যে আমি বাঁচি|
3আমি মিথ্যাবাদী ও কপটাচারীদের সঙ্গে নিজেকে যুক্ত করি না| আমি ঐসব অকেজো লোকদের সঙ্গে সংশ্লিষ্ট হই না|
4ঐসব অপরাধীদের দলগুলিকে আমি ঘৃণা করি| ঐসব শযতানদের দলে আমি য়োগ দেবো না|
5হে প্রভু আমি য়ে নিস্পাপ তা দেখাতে এবং আপনার য়জ্ঞবেদীতে যাওয়ার জন্য আমি আমার হাত ধুই|

6প্রভু আমি আপনার প্রশংসা গান গাই| আপনার সৃষ্টিকরা আশ্চর্য়্য় বিষয় সম্পর্কে আমি গান গাই|
7প্রভু আমি আপনার মন্দিরকে ভালোবাসি| আমি আপনার মহিমাময় তাঁবু ভালোবাসি|
8প্রভু আমাকে ঐসব পাপীদের দলভুক্ত করবেন না| ঐসব খুনীদের সঙ্গে আমার জীবন গ্রহণ করবেন না|
9ঐ লোকগুলো সব সময় অন্যদের প্রতারিত করে| খারাপ কাজ করার জন্য ওরা সর্বদাই উত্কোচ নিতে প্রস্তুত|
10কিন্তু আমি নির্দোষ| তাই হে ঈশ্বর, আমার প্রতি সদয় হোন এবং আমায় রক্ষা করুন|

11সব বিপদ থেকে আমি সুরক্ষিত| হে প্রভু, আমি আপনার মণ্ডলীগণের সামনে আপনার প্রশংসা করি|
12প্রভু, আপনিই আমার জ্যোতি এবং আমার পরিত্রাতা| আমি কাউকেই ভয় পাবো না! প্রভুই আমার জীবনের সুরক্ষা স্থান, তাই কোন লোককেই আমি ভয় পাবো না|
You have read Psalms 26
12 verses