1প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন| তিনি নদীসমূহের ওপর এই সব তৈরী করেছেন|
2কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে? কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে?
3সেই সব লোক যারা মন্দ কাজ করে নি, সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি, সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয নি, যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে|
4ভালো লোকরা প্রভুকে অন্যদের আশীর্বাদ করবার জন্য বলে| ঐসব ভালো লোকরাও ঈশ্বর, তাদের পরিত্রাতাকে ভাল কাজই করতে বলে|
5সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে| তারা সাহায্যের জন্য যাকোবের ঈশ্বরের কাছে যায়|

6হে ফটক সকল, তোমাদের মাথা তোল! হে প্রাচীন দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন|
7কে সেই মহিমান্বিত রাজা? প্রভুই সেই রাজা| তিনিই পরাক্রমী সৈনিক| প্রভুই সেই রাজা, তিনিই যুদ্ধের নাযক|
8হে ফটক সকল তোমাদের মাথা তোল! হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন|
9কে সেই মহিমান্বিত রাজা? সর্বশক্তিমান প্রভুই সেই রাজা| তিনিই সেই মহিমান্বিত রাজা!
10প্রভু, আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করেছি|
You have read Psalms 24
10 verses