1ঈশ্বর তাঁর পবিত্রস্থান থেকে তোমায় সাহায্য করুন| সিয়োন পর্বত থেকে তিনি য়েন তোমায় সাহায্য করেন|
2তোমার দেওয়া সকল উত্সর্গ ঈশ্বর স্মরণে রাখুন| তোমার দেওয়া সকল নৈবেদ্য য়েন তিনি গ্রহণ করেন|
3তুমি যা চাও, ঈশ্বর য়েন তাই মঞ্জুর করেন| তিনি য়েন, তোমার সব পরিকল্পনা সফল করেন|
4ঈশ্বর যখন তোমাকে সাহায্য করেন তখন আমরা আনন্দ করব| এস, আমরা তাঁর নামের প্রশংসা করি| তুমি যা চাও প্রভু য়েন তোমাকে তার সব কিছুই দেন!
5এখন আমি জেনেছি, প্রভু তাঁর মনোনীত রাজাকে সাহায্য করেন! প্রভু তাঁর পবিত্র স্বর্গলোকে বিরাজিত ছিলেন এবং তাঁর মনোনীত রাজাকে তিনি উত্তর দিয়েছিলেন|

6কিছু লোক তাদের রথের ওপর নির্ভর করেছিল| কিছু লোক তাদের সৈন্যদের ওপর নির্ভর করেছিল| কিন্তু আমরা স্মরণে রেখেছিলাম আমাদের প্রভু ঈশ্বরকে|
7সেই সব লোকগুলো পরাজিত হয়েছে, তারা যুদ্ধে মারা গেছে| কিন্তু আমরা জিতেছি! আমরা বিজয়ী হয়েছি!
8প্রভু তাঁর মনোনীত রাজাকে রক্ষা করেছেন! ঈশ্বরের মনোনীত রাজা সাহায্য চাইলো| প্রভু তার উত্তর দিলেন!
9প্রভু, আপনার শক্তি রাজাকে সুখী রাখে| আপনি যখন তাকে রক্ষা করেন তখন সে অত্যন্ত খুশী হয়|
You have read Psalms 20
9 verses