Lumina
Psalms

The LORD My Portion

Psalms 16·Bengali Bible

1আমি প্রভুকে বলেছিলাম, “প্রভু, আপনিই আমার সদাপ্রভু| যা কিছু ভালো জিনিস এখন আমার আছে তা আপনার কাছ থেকেই এসেছে|”

2পৃথিবীতে তাঁর অনুচরদের জন্য প্রভু বিস্ময়কর কাজ করেন| প্রভু দেখিয়ে দেন য়ে প্রকৃতই তিনি ঐসব লোকেদের ভালোবাসেন|

3কিন্তু যারা অন্যান্য দেবতার পূজা করতে ছুটে যায় তারা অনেক যন্ত্রণায় পড়বে| য়ে রক্ত তারা ঐসব দেবমূর্ত্তিতে উত্সর্গ করে, আমি সেই উত্সর্গের সামিল হব না| এমনকি আমি ঐসব দেবমূর্ত্তির নামও উচ্চারণ করবো না|

4না, আমার ভাগের অংশ, আমার পানপাত্র প্রভুর কাছ থেকে আসে| প্রভু আপনি আমায় সহায়তা দিয়েছেন| আপনি আমায় আমার অংশ দিয়েছেন|

5আমার অংশটুকু অবশ্যই চমত্কার| আমার উত্তরাধিকার সত্যিই সুন্দর|

Psalms 16 illustration - Psalms Chapter 16

6আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি আমায় উত্তমরূপে শিক্ষাদান করেছেন| এমনকি নিশাকালে, তাঁর নির্দেশসমূহ তিনি আমার অন্তরের গভীরে রেখে যান|

7আমি সর্বদাই প্রভুকে আমার সামনে রাখি| এবং আমি কখনই তাঁর দক্ষিণ পাশ ছেড়ে যাবো না|

8তাই, আমার হৃদয় এবং আত্মা অত্যন্ত খুশী হবে| আমার দেহও নিরাপদে বেঁচে থাকবে|

9কেন? কারণ হে প্রভু পাতালে আপনি আমার আত্মা ছেড়ে চলে যাবেন না| আপনার বিশ্বস্ত জনকে আপনি কবরে পচতে দেবেন না|

10আপনি আমাকে বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা প্রদান করবেন| হে প্রভু, শুধুমাত্র আপনার সঙ্গে থাকলেই জীবনের চরম শান্তি লাভ হবে| আপনার ডানদিকে থাকতে পারলেই চিরন্তন সুখ আসবে|

Psalms 16 illustration - Psalms Chapter 16

11হে প্রভু, ন্যায্য বিচারের জন্য আমার প্রার্থনা শুনুন| আমি উচ্চস্বরে আপনাকে ডাকছি এবং আমি যা বলছি, সত্‌ভাবে বলছি| অতএব, আমার প্রার্থনা শুনুন|

Chapter Complete

You have read Psalms 16

11 verses