Lumina
Psalms

Deliver Me, O LORD

Psalms 140·Bengali Bible

1ওই লোকরা মন্দ কাজ করার পরিকল্পনা করে| ওই লোকরা সর্বদাই লড়াই করে|

2ওদের জিভ বিষধর সাপের মত| ওদের জিভের নীচে সাপের মতই বিষ থাকে|

3প্রভু, দুষ্ট লোকদের থেকে আমায় রক্ষা করুন| নৃশংস লোকদের থেকে আমায় রক্ষা করুন| ওই লোকরা আমায় ফাঁদে ফেলবার জন্য আমায় তাড়া করে|

4ওই উদ্ধত লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে| আমাকে ধরার জন্য ওরা জাল বিছিযেছে| ওরা আমার পথে ফাঁদ পেতেছে|

5প্রভু, আপনিই আমার ঈশ্বর| প্রভু আমার প্রার্থনা শুনুন|

Psalms 140 illustration - Psalms Chapter 140

6প্রভু, আপনি আমার শক্তিশালী প্রভু| আপনি আমার পরিত্রাতা| আপনি আমার শিরস্ত্রাণের মত য়েটা যুদ্ধের সময় আমার মাথাকে রক্ষা করে| ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না| তাহলে ওরা নিজেদের ছাড়িযে যাবে|

7প্রভু, ঐ লোকরা দুষ্ট| ওরা যা চায় তা ওদের পেতে দেবেন না| ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না| নতুবা ওরা শক্তিশালী হয়ে উঠতে পারে|

8হে প্রভু, আমার শত্রুকে জয়ী হতে দেবেন না| ওরা সবসময়েই মন্দ ফন্দি আঁটে| ওদের খারাপ ফন্দিগুলো য়েন ওদের ক্ষেত্রেই ঘটে|

9ওদের মাথায় জ্বলন্ত কযলা ঢেলে দিন| আমার শত্রুদের আগুনে ফেলে দিন| ওদের কবরের মধ্যে নিক্ষেপ করুন যাতে ওরা আর ওখান থেকে উঠতে না পারে|

10প্রভু, ওই মিথ্যাবাদীদের বাঁচতে দেবেন না| ওই মন্দ লোকদের প্রতি য়েন মন্দ ঘটনাই ঘটে|

Psalms 140 illustration - Psalms Chapter 140

11আমি জানি প্রভু ন্যায়সঙ্গভাবে দরিদ্রদের বিচার করেন| ঈশ্বর সহায়হীত্থকে সাহায্য করেন|

12হে প্রভু, সত্‌ ও ভাল লোকরা আপনার নামের প্রশংসা করবে| সত্‌ লোকরা আপনার উপাসনা করবে|

13প্রভু, সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি| যখন আমি আপনার কাছে প্রার্থনা করি তখন আমার প্রার্থনা শুনুন| শীঘ্রই আমাকে সাহায্য করুন!

Chapter Complete

You have read Psalms 140

13 verses