1সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো| কিন্তু তারা কখনই জয়ী হয় নি|
2আমার পিঠে গভীর ক্ষত না হওয়া পর্য়ন্ত তারা আমায় মেরেছিল| আমার দীর্ঘ গভীর ক্ষত হয়েছিল|
3কিন্তু মঙ্গলময় প্রভু দড়ি কেটে দিয়েছিলেন| আমাকে ঐ মন্দ লোকদের হাত থেকে মুক্ত করেছিলেন|
4যারা সিয়োনকে ঘৃণা করতো তারা পরাজিত হয়েছে| য়ুদ্ধ থামিযে দিয়ে ওরা দৌড়ে পালিয়ে গেছে|
5ঐ লোকগুলো ছাদের ওপর জন্মান ঘাসের মত| সেই ঘাস বেড়ে ওঠার আগেই মারা যায়|

6কজন শ্রমিক সেই ঘাস থেকে এক মুঠো দানাও পায় না| এক গাদা দানার জন্য সেখানে য়থেষ্ট ছিল না|
7পাশ দিয়ে যাওয়ার সময় কোনও লোকে বলবে না “প্রভু তোমায় আশীর্বাদ করুন|” ওদের অভিনন্দন জানিয়ে লোকে বলবে না, “প্রভুর নামে আমরা তোমায় আশীর্বাদ করি|”
8হে প্রভু, আমি গভীর সংকটের মধ্যে পড়েছি, তাই সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি|
You have read Psalms 129
8 verses