1আমরা এখানে জেরুশালেমের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি|
2এটা নতুন জেরুশালেম! একটা সংযুক্ত শহর হিসেবে এই শহর আবার গড়ে উঠেছে|
3এটা সেই শহর যেখানে ঈশ্বরের লোকরা যায়| প্রভুর নামের প্রশংসা করার জন্য ইস্রায়েলের লোকরা সেখানে যায়| ওরা সবাই প্রভুর পরিবারগোষ্ঠীর লোক|
4দায়ূদের পরিবারের রাজগণ তাঁদের বিচারের সিংহাসন ঐখানেই স্থাপন করেছেন| লোকজনের বিচার করার জন্য তাঁরা তাঁদের সিংহাসন ঐখানে স্থাপন করেছেন|
5জেরুশালেমের শান্তির জন্য প্রার্থনা কর| “আমি আশা করি যারা আপনাকে ভালোবাসে তারা ওখানে গিয়ে শান্তি পাবে| আমি আশা করি আপনার প্রাচীরের ভিতরে শান্তি থাকবে| আপনার প্রাসাদগুলি নিরাপদ থাকুক|”

6আমার প্রতিবেশী এবং ভাইদের ভালোর জন্য আমি প্রার্থনা করি, সেখানে শান্তি থাকবে|
7আমাদের প্রভুর মন্দিরের কল্যানের জন্য,
8এই শহরের ভাল কিছু হোক এই মানসে আমি প্রার্থনা করি|
9হে ঈশ্বর, আমি আমার নয়ন য়ুগল উর্দ্ধে তুলি এবং আপনার কাছে প্রার্থনা করি| স্বর্গ আপনি রাজার মত বসেন|
You have read Psalms 122
9 verses