Lumina
Psalms

Plea Against the Treacherous

Psalms 12·Bengali Bible

1লোক তার প্রতিবেশীদের মিথ্যা কথা বলে| প্রত্যেকটি লোক তার প্রতিবেশীকে তোষামোদ করে এবং ঠকাবার জন্য মিথ্যে কথা বলে|

2য়ে ঠোঁট দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, সেই ঠোঁটগুলি প্রভুর কেটে ফেলা উচিত্‌| য়ে জিভ দিয়ে তারা বড় বড় গল্প বলেছে, প্রভুর সেই জিভগুলিও কেটে ফেলা উচিত্‌|

3সেই লোকেরা বলছে, “আমরা প্রকৃত পক্ষে মিথ্যা কথা বলবো এবং গুরুত্বপূর্ণ লোক হব| আমরা জানি কি বলতে হবে, তাই কেউই আমাদের মনিব হবে না|”

4কিন্তু প্রভু বলছেন: “মন্দ লোকরা দুর্বলদের কাছ থেকে চুরি করেছে| নিঃসহায় লোকদের জিনিষ ওরা নিয়ে নিয়েছে| কিন্তু এখন আমি নিজে দাঁড়িয়ে, ঐসব ভারাক্রান্ত লোকদের রক্ষা করবো|”

5প্রভুর কথাগুলি, জ্বলন্ত আগুনে গলানো রূপোর মত সত্য ও খাঁটি| কথাগুলি সেই রূপোর মত খাঁটি যাকে সাতবার গলিয়ে শুদ্ধ করা হয়েছে|

Psalms 12 illustration - Psalms Chapter 12

6হে প্রভু, নিঃসহায় মানুষের দেখাশুনা করুন| তাদের এখন এবং চিরদিনের জন্য রক্ষা করুন!

7মন্দ লোকরা আমাদের চারদিকে রয়েছে| তারা সব জায়গায় গুরুত্বপূর্ণ লোকের মত ব্যবহার করে| এদিকে মানুষের নির্লজ্জ কাজগুলি প্রশংসা পায়|

8 হে প্রভু, আর কতক্ষণ আপনি আমায় ভুলে থাকবেন? আপনি কি চিরদিনের জন্য আমায় ভুলে যাবেন? আর কতদিন আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবেন?পরিচালকের প্রতি| দায়ূদের একটি গীত|

Chapter Complete

You have read Psalms 12

8 verses