Lumina
Psalms

I Love the LORD

Psalms 116·Bengali Bible

1আমি যখন সাহায্যের জন্য ডাকি তখন তিনি আমার কথা শুনলে আমার ভালো লাগে|

2আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম! আমার চার দিকে মৃত্যুর দড়িগুলো জড়ানো ছিল| কবর আমার ওপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে| আমি সংকটযুক্ত ও দুঃখিত হলাম|

3তখন আমি প্রভুর নামকে আমন্ত্রণ করলাম| আমি বলেছিলাম “প্রভু, আমায় রক্ষা করুন!”

4প্রভু মঙ্গলময় এবং করুণাময়| ঈশ্বর দয়াময়|

5প্রভু অসহায় মানুষের যত্ন নেন| আমি সহায়হীন ছিলাম, প্রভু আমায় রক্ষা করেছেন|

Psalms 116 illustration - Psalms Chapter 116

6হে আমার আত্মা, তোমার বিশ্রামের স্থানে ফিরে এস! প্রভু তোমার সম্পর্কে যত্ন নেবেন|

7হে ঈশ্বর, আপনি আমার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন এবং আপনি আমার অশ্রু নিবারণ করেছেন| আপনি আমায় পতন থেকে রক্ষা করেছেন|

8জীবিতদের রাজ্য়ে, আমি প্রভুর সেবা অব্যাহত রাখব|

9যখন আমি বলেছি, “আমি ধ্বংস হয়ে গেছি” তখনও আমি বিশ্বাস করে চলেছি|

10হ্যাঁ, যখন আমি বিমর্ষ ছিলাম, তখন বলেছিলাম, “সব লোকই মিথ্যাবাদী|”

Psalms 116 illustration - Psalms Chapter 116

11আমি প্রভুকে কি আর দিতে পারি? আমার যা কিছু আছে সবই প্রভু দিয়েছেন!

12তিনি আমায় রক্ষা করেছেন, তাই আমি তাঁকে পেয নৈবেদ্য উত্সর্গ করবো| আমি প্রভুর নাম আমন্ত্রণ করবো|

13যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রভুকে আমি তা দেবো| আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো|

14প্রভুর অনুগামীদের একজনের মৃত্যু প্রভুর কাছে খুবই গুরুত্বপূর্ণ| প্রভু, আমি আপনার একজন দাস!

15আমি আপনার দাস, আমি আপনারই এক দাসীর সন্তান| প্রভু, আপনিই আমার প্রথম শিক্ষক ছিলেন!

Psalms 116 illustration - Psalms Chapter 116

16আমি আপনাকে ধন্যবাদ উত্সর্গ করবো| আমি প্রভুর নাম স্মরণ করবো|

17যা প্রতিশ্রুতি দিয়েছি প্রভুকে আমি তা দেবো| আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো|

18আমি জেরুশালেমের মন্দিরে যাবো| প্রভুর প্রশংসা কর|

19তোমরা জাতিসকল, প্রভুর প্রশংসা কর| তোমরা সব লোকেরা, প্রভুর প্রশংসা কর|

Chapter Complete

You have read Psalms 116

19 verses