1অন্য জাতির লোকরা কি করে বলতে পারে, “কোথায তোমাদের ঈশ্বর?”
2ঈশ্বর স্বর্গে রয়েছেন এবং তিনি যা চান তাই করতে পারেন|
3অন্যান্য জাতির “দেবতারা” শুধুই সোনা ও রূপার তৈরী মূর্ত্তি মাত্র| ওরা কিছু মানুষের তৈরী মূর্ত্তি মাত্র|
4ওই মূর্ত্তিদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না| ওদের চোখ আছে কিন্তু দেখতে পায় না|
5ওদের কান আছে কিন্তু শুনতে পায় না| ওদের নাক আছে কিন্তু ঘ্রাণ নিতে পারে না|

6ওদের হাত আছে কিন্তু অনুভব করতে পারে না| ওদের পা আছে কিন্তু চলতে পারে না এবং ওদের কন্ঠ থেকে কোন স্বর আসে না|
7য়ে সব লোকরা মূর্ত্তিগুলি তৈরী করে এবং তাতে তাদের আস্থা রাখে, তারা কি ওই সব মূর্ত্তিগুলোর মত হয়ে যাবে?
8হে ইস্রায়েলের লোকরা, প্রভুকে বিশ্বাস কর! প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন|
9হারোণের পরিবার প্রভুকে বিশ্বাস কর! প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন|
10প্রভুর অনুগামীরা, প্রভুকে বিশ্বাস কর! প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন|

11প্রভু আমাদের স্মরণে রাখবেন এবং আমাদের আশীর্বাদ করবেন| প্রভু ইস্রায়েলকে আশীর্বাদ করবেন| প্রভু হারোণের পরিবারকে আশীর্বাদ করবেন|
12প্রভু তাঁর সমস্ত অনুগামীদের আশীর্বাদ করবেন| দীন থেকে মহত্তম পর্য়ন্ত সকলকেই সমানভাবে আশীর্বাদ করবেন|
13প্রভু, তোমাকে এবং তোমার সন্তানদের অনেক অনেক আশীর্বাদ দিন|
14প্রভুই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং প্রভু তোমাকে স্বাগত জানাচ্ছেন!
15স্বর্গ ঈশ্বরের কিন্তু মানুষকে তিনি পৃথিবী দিয়েছেন|

16মৃত লোকেরা ঈশ্বরের প্রশংসা করে না| মৃত লোকেরা, যারা কবরে রয়েছে তারা প্রভুর প্রশংসা করে না|
17কিন্তু আমরা এখন প্রভুর ধন্যবাদ করছি এবং চিরদিন আমরা তাঁকে ধন্যবাদ দেবো| প্রভুর প্রশংসা কর!
18প্রভু যখন আমার প্রার্থনা শোনেন, তখন আমার ভালো লাগে|
You have read Psalms 115
18 verses