1যিহূদা ঈশ্বরের বিশেষ মানুষ হলো| ইস্রায়েল তাঁর রাজত্ব হলো|
2এই দেখে লোহিতসাগর দৌড়ে পালিয়েছিলো| য়র্দন নদীও ঘুরে দৌড় দিয়েছিলো|
3পর্বতগুলো বুনো ছাগলের মত নেচে উঠেছিলো| পাহাড়গুলো মেষর মত নেচে উঠেছিলো|
4লোহিতসাগর কেন তুমি ছুটে পালালে? য়র্দন নদী কেন তুমি ঘুরে দৌড় দিলে?
5পর্বতমালা কেন তোমরা বুনো ছাগলের মত নাচলে? পাহাড় সকল, কেন তোমরা মেষশাবকের মত নাচলে?

6যাকোবের প্রভু, ঈশ্বরের সামনে, পৃথিবী কেঁপে গিয়েছিলো|
7ঈশ্বর হলেন এমন একজন, যিনি পাথর থেকে জলকে প্রবাহিত করান| ঈশ্বর শক্ত পাথর থেকে একটি জলধারা প্রবাহিত করেছিলেন|
8হে প্রভু, আমাদের কোন সম্মান পাওয়া উচিত্ নয়| সব সম্মানই আপনার| আপনার প্রেমের জন্য আমরা আপনাকে বিশ্বাস করতে পারি| এই জন্য সকল সম্মান আপনার|
You have read Psalms 114
8 verses