1মন্দ লোকরা শিকারীর মত, তারা অন্ধকারে লুকিয়ে থাকে| তারা ধনুকের ছিলা টেনে ধরে| তারা তাদের তীর লোকের দিকে তাক করে এবং সাধু ও সত্ লোকের হৃদয়ে তা সরাসরি বিদ্ধ করে|
2সমাজে ভিতগুলোই যদি নষ্ট হয়ে যায়, তবে সত্ লোকরা কি করবে?
3প্রভু তাঁর পবিত্র মন্দিরে রয়েছেন| প্রভু স্বর্গে তাঁর সিংহাসনে বসে আছেন| এই পৃথিবীতে যা কিছু ঘটে, তার সবই তিনি দেখতে পান| লোকরা সত্যিকারের ভাল না মন্দ তা জানবার জন্য প্রভু লোকেদের খুব কাছ থেকে ভালভাবে নিরীক্ষণ করেন|
4প্রভু সত্ লোকদের খোঁজেন| কিন্তু হিংসাশ্রযী বদ লোকদের পরিত্যাগ করেন|
5মন্দ লোকদের ওপর তিনি জ্বলন্ত কযলা ও গন্ধক বর্ষণ করবেন| ঐসব মন্দ লোক উত্তপ্ত ও অগ্নিময় বাতাস ছাড়া আর কিছুই পাবে না|

6কিন্তু প্রভু ভালো| য়েসব লোক ভাল কাজ করে তিনি তাদের ভালোবাসেন| সত্ লোকরা তাঁরই সঙ্গে থাকবে এবং তাঁকে দেখতে পাবে|
7হে প্রভু, আমায় রক্ষা করুন! ভালো লোকরা সবাই চলে গেছে| প্রকৃত বিশ্বাসীদের এই পৃথিবীর লোকদের সঙ্গে রাখা হয় না|
You have read Psalms 11
7 verses