Lumina
Psalms

Bless the LORD, O My Soul

Psalms 103·Bengali Bible

1হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর! ভুলে য়েও না য়ে তিনি সত্যিই দয়ালু|

2ঈশ্বর আমাদের পাপসমূহ ক্ষমা করেন| তিনি আমাদের সকল রোগ থেকে সারিযে তোলেন|

3ঈশ্বর আমাদের জীবনকে কবর থেকে রক্ষা করেন| তিনি আমাদের প্রেম ও সহানুভূতি দেন|

4তিনি আমাদের রাশি রাশি ভালো জিনিস দেন| তিনিই সেইজন যিনি পুরানো পালক ঘসে নতুন পালক গজানো একটি ঈগলের মত তোমাদের য়ৌবন পুনরুজীবিত করেন|

5প্রভুই সত্‌| প্রভু অবদমিত লোকদের কাছে ন্যায় বিচার ও নিরপেক্ষতা আনেন|

Psalms 103 illustration - Psalms Chapter 103

6ঈশ্বর মোশিকে তাঁর শিক্ষামালা দিয়েছিলেন| য়ে সব ক্ষমতা সম্পন্ন কাজ ঈশ্বর করতে পারেন সে সব তিনি ইস্রায়েলকে দেখিয়েছিলেন|

7প্রভু দয়ালু এবং ক্ষমতাশীল| ঈশ্বর ধৈর্য়্য়শীল এবং প্রেমে পূর্ণ|

8প্রভু সব সময় আমাদের সমালোচনা করেন না| প্রভু সর্বদা আমাদের ওপর ক্রুদ্ধ থাকেন না|

9আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম কিন্তু প্রাপ্য শাস্তি তিনি আমাদের দেন নি|

10য়েমন করে পৃথিবীর ওপরে আকাশ বিস্তৃত হয়ে আছে, তেমনি ঈশ্বরের অনুগামীদের ওপরে ঈশ্বরের প্রেম পরিব্যপ্ত হয়ে আছে|

Psalms 103 illustration - Psalms Chapter 103

11পূর্ব য়েমন পশ্চিমের থেকে বিচ্ছিন্ন, তেমন করেই ঈশ্বর, আমাদের কাছ থেকে আমাদের পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছেন|

12পিতা য়েমন পুত্রের প্রতি দয়াময় তেমনি প্রভুও তাঁর অনুগামীদের প্রতি দয়ালু|

13ঈশ্বর আমাদের সম্পর্কে সব কিছুই জানেন| ঈশ্বর জানেন য়ে আমরা ধূলো থেকে সৃষ্ট হয়েছি|

14ঈশ্বর জানেন আমাদের জীবন ঘাসের মত অত্যন্ত সংক্ষিপ্ত|

15ঈশ্বর জানেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বুনো ফুলের মত| সেই সব ফুল খুব তাড়াতাড়ি জন্মায়| তারপর উত্তপ্ত বাতাস বইলেই সেই সব ফুল ঝরে পড়ে| আবার তুমি বলতেও পারবে না, সেই সব ফুল কোথায জন্মেছিল|

Psalms 103 illustration - Psalms Chapter 103

16কিন্তু প্রভু তাঁর অনুগামীদের প্রতি সবসময়ই স্নেহশীল| তিনি চিরদিনই তাঁর অনুগামীদের ভালোবাসেন| ঈশ্বর তাঁর সন্তানদের প্রতি এবং সন্তানদের সন্তানের প্রতিও ভালো ব্যবহার করবেন|

17যারা তাঁর চুক্তি অনুসরণ করে, তাদের প্রতি ঈশ্বর ভালো ব্যবহার করেন| যারা তাঁর আজ্ঞা মেনে চলে তাদের প্রতিও ঈশ্বর ভালো ব্যবহার করেন|

18স্বর্গে ঈশ্বরের সিংহাসন রয়েছে এবং তিনিই সব কিছুর শাসন করছেন|

19হে দূতগণ, প্রভুর প্রশংসা কর! তোমরা দূতেরা সেই শক্তিশালী সৈন্য যারা ঈশ্বরের আজ্ঞা পালন করো| তোমরা ঈশ্বরের কথা শোন এবং তাঁর আজ্ঞা মান্য কর|

20প্রভু এবং তাঁর সকল সৈন্যদের প্রশংসা কর| তোমরা তাঁর দাস| ঈশ্বর যা চান তোমরা তাই কর|

Psalms 103 illustration - Psalms Chapter 103

21প্রভুর প্রশংসা কর| তাঁর রাজ্য়ের প্রতিটি জায়গায় তাঁর সব কাজগুলিকে প্রশংসা কর| হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!

22হে আমার আত্মা প্রভুর প্রশংসা কর! হে প্রভু আমার ঈশ্বর, আপনি মহান! মহিমা এবং সম্মান সহ সজ্জিত|

Chapter Complete

You have read Psalms 103

22 verses