Lumina
Nehemiah

Lists of Returned Exiles

Nehemiah 7·Bengali Bible

1এরপর আমি আমার ভাই হনানি ও হনানিয নামে আরেক ব্যক্তিকে যথাএমে জেরুশালেম শহরের দায়িত্ব ও দুর্গের সেনাপতির দায়িত্ব দিলাম| আমি আমার ভাই হনানিকে বেছে নিয়েছিলাম কারণ অন্যান্যদের থেকে সে খুবই সত্‌ ও তার ঈশ্বরে বেশী ভয় ছিল|

2আমি তখন তাদের নির্দেশ দিলাম, “প্রতিদিন সূর্য়োদযের কয়েক ঘণ্ট্া পরে জেরুশালেমের ফটকগুলি খুলবে| আর সূর্য়াস্তের পূর্বেই তোমরা ফটক বন্ধ করে তালা লাগাবে| এছাড়াও, রক্ষী হিসেবে যাদের নিয়োগ করবে তারা যেন এ শহরেরই বাসিন্দা হয়| এই সমস্ত রক্ষীদের কয়েক জনকে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায পাহারা দিতে পাঠাবে আর বাদবাকিরা যেন তাদের বাড়ির কাছাকাছি অঞ্চলেই পাহারা দেয়|”

3জেরুশালেম শহরটি খুবই বড়| শহরে অনেক জায়গা থাকলেও, তুলনায় বাসিন্দার সংখ্যা কম| বাড়ি-ঘরও তখন সমস্ত বানানো হয়নি|

4এমতাবস্থায ঈশ্বর আমার হৃদয়ে সমস্ত বাসিন্দাদের একত্রিত করার বাসনা প্রবেশ করালেন| আমি তখন সমস্ত গন্যমাণ্য ব্যক্তি, আধিকারিকবর্গ ও সাধারণ লোক দের একসঙ্গে ডেকে পাঠালাম| বসবাসকারী সমস্ত ব্যক্তিদের একটি তালিকা বানানোই আমার মূল উ?শ্য ছিল| ইতিমধ্যে বন্দীদশা থেকে যারা প্রথম এ শহরে ফিরে এসেছিল তার একটি তালিকা আমি পেয়েছিলাম| তাতে লেখা ছিল:

5এই ইহুদীরা বন্দীদশা থেকে জেরুশালেম এবং যিহূদায় ফিরে এসেছিল| রাজা নবূখদ্নিত্‌সর এদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলে| এরা হল: যেশূয, নহিমিয়, অসরিয়, রযমিযা, নহমানি,

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

6মর্দখয়, বিল্শন, মিস্পরত্‌, বিগ্বয, নহূম ও বানা| তারা সরুব্বাবিলের সঙ্গে ফিরে এসেছিল| নীচে ইস্রায়েলের য়ে সমস্ত লোক ফিরে এসেছিল তাদের নাম ও সংখ্যা দেওয়া হল:

7পরোশের উত্তরপুরুষ 2,172

8শফটিযের উত্তরপুরুষ 372

9আরহের উত্তরপুরুষ 652

10য়েশূয় ও য়োয়াবের পরিবারগোষ্ঠীর পহত্‌-মোয়াবের উত্তরপুরুষ 2,818

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

11এলমের উত্তরপুরুষ 1,254

12সত্তূর উত্তরপুরুষ 845

13সক্কয়ের উত্তরপুরুষ 760

14বিন্নূয়ির উত্তরপুরুষ 648

15ব্বেয়ের উত্তরপুরুষ 628

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

16আস্গদের উত্তরপুরুষ 2,322

17অদোনীকামের উত্তরপুরুষ 667

18বিগ্বয়ের উত্তরপুরুষ 2,067

19আদীনের উত্তরপুরুষ 655

20যিহিষ্কিয়ের বংশজাত আটেরের উত্তরপুরুষ 98

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

21হশুমের উত্তরপুরুষ 328

22বেত্‌সযের উত্তরপুরুষ 324

23হারীফের উত্তরপুরুষ 112

24গিবিয়োনের উত্তরপুরুষ 95

25বৈত্‌লেহম ও নটোফা শহরের লোক 188

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

26অনাথোত শহরের 128

27বৈত্‌-অস্মাবত্‌ শহরের 42

28কিরিযত্‌-য়িযারীম, কফীরা ও বেরোত শহরের 743

29রামা ও গেবা শহরের 621

30মিক্মস শহরের 122

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

31বৈথেল ও অয শহরের 123

32নবো শহরের 52

33এলম শহরের 1,254

34হারীম শহরের 320

35য়িরীহো শহরের 345

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

36লোদ, হাদীদ ও ওনো শহরের 721

37সনায়া শহরের 3,930

38যাজকগণ হল:য়েশূয়ের বংশজাত যিদয়িয়র উত্তরপুরুষ 973

39ইম্মেরের উত্তরপুরুষ 1,052

40পশ্হূরের উত্তরপুরুষ 1,247

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

41হারীমের উত্তরপুরুষ 1,017

42এরা হল লেবীয় পরিবারগোষ্ঠীর লোক:হোদবিয়র বংশজাত য়েশূয় ও কদ্মীয়েলের উত্তরপুরুষ 74

43এরা হল গায়ক বৃন্দ:আসফের উত্তরপুরুষ 148

44এরা হল দ্বার-রক্ষকগণ:শল্লুম, আটের, টল্মোন, অক্কুব, হটীটাও শোবয়ের উত্তরপুরুষ 138

45এরা হল মন্দিরের বিশেষ দাস:সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

46কেরোস, সীয় ও পাদোনের বংশধরবর্গ,

47লবানা, হগাব ও শল্ময়ের বংশধরবর্গ,

48হানন, গিদ্দেল ও গহরের বংশধরবর্গ,

49রাযা, রত্‌সীন ও নকোদের বংশধরবর্গ,

50গসম, ঊষ ও পাসেহের বংশধরবর্গ,

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

51বেষয, মিযূনীম ও নফুষয়ীমের বংশধরবর্গ,

52বকবূক, হকূফা ও হর্হূরের বংশধরবর্গ,

53বসলীত, মহীদা ও হর্শার বংশধরবর্গ,

54বর্কোস, সীষরা ও তেমহের বংশধরবর্গ,

55নত্‌সীহ ও হটীফার বংশধরবর্গ|

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

56শলোমনের উত্তরপুরুষ দাসদের মধ্যে:সোটয়, সোফেরত্‌ ও পরীদার বংশধরবর্গ,

57যালা, দর্কোন ও গিদ্দেলের বংশধরবর্গ,

58শফটিয়ের, হটীল ও পোখেরত্‌-হত্‌সবাযীম ও আমোন;

59মন্দিরের দাস ও শলোমনের দাসদের উত্তরপুরুষ 392

60কয়েক জন লোক তেল্মেলহ, তেল্হর্শা, করূব, অদ্দন ও ইম্মের শহর থেকে জেরুশালেমে এসেছিল|

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

61তাদের পরিবারগুলি ইস্রায়েল থেকে উদ্ভ্ূত কিনা তা তারা প্রমাণ করতে পারেনি|দলায়, টোবিয় ও নকোদের উত্তরপুরুষ 642 জন

62এরা ছিল যাজক পরিবারের উত্তরপুরুষ:হবায়, হক্কোস ও বর্সিল্লয়ে| গিলিয়দের বর্সিল্লয পরিবারের কন্যাকে যদি একজন পুরুষ বিয়ে করত ওই পুরুষকে বর্সিল্লযদের উত্তরপুরুষ হিসাবে গণ্য করা হতো|

63য়েহেতু তারা তাদের বংশতালিকা বা তাদের পূর্বপুরুষরা যাজক ছিলেন কিনা তা প্রমাণ করতে পারল না, সেহেতু যাজকদের তালিকায তাদের নাম অন্তর্ভুক্ত করা হল না|

64রাজ্যপাল ওই সমস্ত ব্যক্তিদের, পবিত্র খাবার খেতে বারণ করলেন যতক্ষণ পর্য়ন্ত না প্রধান যাজক ঊরীম ও তুম্মীম ব্যবহার করে ঈশ্বরের কাছে জেনে নেন কি করতে হবে|

657,337 জন দাসদাসীকে বাদ দিলে, যারা ফিরে এসেছিল তাদের মধ্যে সব মিলিযে ছিল 42,360 জন|

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

66এছাড়াও, এদের সঙ্গে ছিল 245 জন গায়ক-গাযিকা,

67তাদের 736 টি ঘোড়া, 245 টি খচচর,

68435 টি উট ও 6,720 টি গাধা ছিল|

69বেশ কিছু পরিবার প্রধান কাজ চালিয়ে যাবার জন্য অর্থ দান করেন| রাজ্যপাল বয়ং কোষাগারে 19 পাউণ্ড স্বর্ণমুদ্রা দিয়েছিলেন| এছাড়াও তিনি 50 টি পাত্র ও যাজকদের পোশাকের জন্য 530 পোশাক দান করেন|

70বিভিন্ন পরিবারের প্রধানরা কাজ চালিয়ে যাওয়ার জন্য 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা এবং11/3 টন পরিমাণ রূপো দান করেছিলেন|

Nehemiah 7 illustration - Nehemiah Chapter 7

71সব মিলিয়ে অন্যান্য ব্যক্তিরা 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা,11/3 টন রূপা এবং যাজকদের জন্য 67 টি বস্ত্রখণ্ড দিয়েছিলেন|

72যাজকগণ, লেবীয়রা, দ্বাররক্ষীরা, গায়করা ও মন্দিরের সেবাদাসরা ও অন্যান্য সমস্ত ইস্রায়েলীয়রা য়ে যার নিজের শহরে বাস করতে লাগল| ওই বছরের সপ্তম মাসের মধ্যেই দেখা গেল ইস্রায়েলের সমস্ত বাসিন্দারা তাদের নিজেদের বাসভূমিতে বসবাস শুরু করেছে|

73শেষ পর্য়ন্ত বছরের সপ্তম মাসে ইস্রায়েলের সমস্ত বাসিন্দা এক জায়গায় জড়ো হল| এরা সকলে একই উদ্দেশ্য নিয়ে একত্রে এসেছিল য়েন জলদ্বারের সামনে খোলা চত্বরে তারা ছিল একটি মানুষ| এরা সকলে মিলে শিক্ষক ইষ্রাকে মোশির বিধিপুস্তকটি আনতে অনুরোধ করল| উল্লেখ্য প্রভু ইস্রায়েলের বাসিন্দাদের জন্য য়ে বিধিনির্দেশগুলি দেন তা এই গ্রন্থে লিপিবদ্ধ ছিল|

Chapter Complete

You have read Nehemiah 7

73 verses