Lumina
Nahum

The Fall of Nineveh

Nahum 2·Bengali Bible

1হ্যাঁ, প্রভু যাকোবের মাহাত্ম্য় পাল্টে দেবেন| তার শ্রী ইস্রায়েলের মতোই হবে| শত্রুরা তাদের ধ্বংস করেছে এবং তাদের দ্রাক্ষা ক্ষেতগুলি ধ্বংস করেছে|

2ঐসব সৈন্যদের বর্মগুলো লাল| তাদের উর্দিগুলো উজ্জ্বল লাল| তাদের রথগুলো যুদ্ধের জন্য সারি দিয়ে দাঁড়িয়ে আছে এবং আগুনের শিখার মতো চক্ চক্ করছে এবং তাদের ঘোড়াগুলো যাবার জন্য প্রস্তুত|

3রথগুলো রাস্তার ওপর উন্মত্তের মত এগোচ্ছে| প্রশস্ত জায়গায় তারা হুড়োহুড়ি করে সামনে পেছনে যাচ্ছে| তাদের জ্বলন্ত মশালের মতো চক্ চকে দেখাচ্ছে| এক জায়গা থেকে আর এক জায়গায় বিদ্য়ুতের মতো ঝলসে উঠছে!

4শত্রু পক্ষ তার সব থেকে ভালো সৈন্যদের ডাকছে| কিন্তু দৌড়ে য়েতে গিয়ে তারা হোঁচট খাচ্ছে| তারা প্রাচীরের দিকে দৌড়ে এবং অবরোধ যন্ত্র বসাচ্ছে|

5কিন্তু নদীর ধারের দরজাগুলো খোলা রয়েছে এবং শত্রুরা এর মধ্যে দিয়ে বন্যার মত প্রবেশ করে রাজার বাড়ী ধ্বংস করছে|

Nahum 2 illustration - Nahum Chapter 2

6এরা রাণীকে নিয়ে চলে যাচ্ছিল| তার ক্রীতদাসীরা ঘুঘু পাখীর মত দুঃখে বিলাপ করছিলো| দুঃখ বোঝাবার জন্য তারা তাদের বুক চাপড়াচ্ছিল|

7নীনবীর অবস্থা জলাশযের মত, যার জল নর্দমা দিয়ে বয়ে চলে যাচ্ছে| জনসাধারণ তীব্রস্বরে গর্জন করছে, “থামো! পালিয়ে য়েও না!” কিন্তু তাতে কোন ভালো ফল হচ্ছ না?

8সৈন্যরা, তোমরা যারা নীনবী ধ্বংস করেছো, তারা রূপো নিয়ে যাও, সোনা নিয়ে যাও নেবার অনেক কিছু আছে এখানে অনেক সম্পদ আছে|

9এখন নীনবী শূন্য| সব জিনিষই চুরি হয়ে গেছে| শহরটি ধ্বংস হয়েছে| জনসাধারণ তাদের সাহস হারিয়েছে| তাদের হৃদয় ভয়ে গলে যাচ্ছে, তাদের হাঁটুগুলো ঠক-ঠক শব্দে কাঁপছে| তাদের শরীর কাঁপছে, তাদের মুখ ভয়ে সাদা হয়ে গেছে|

10সিংহের গুহাস্বরূপ নীনবী এখন কোথায যেখানে পুরুষ এবং স্ত্রী-সিংহরা থাকত? তাদের শিশুরা ভয় পেত না|

Nahum 2 illustration - Nahum Chapter 2

11সিংহ (নীনবীর রাজা) তার বাচ্চাদের এবং সিংহকে খাওয়াবার জন্য বহু লোক হত্যা করেছে| সে তার গুহা (নীনবী) মনুষ্যদেহ দিয়ে ভরে দিয়েছিল| য়ে নারীদের সে হত্যা করেছিল তাদের দেহগুলি দিয়ে তার গুহা পূর্ণ করেছে|

12সর্বশক্তিমান প্রভু বলেছেন, নীনবী, আমি তোমার বিরূদ্ধে! আমি তোমার রথগুলোকে বালিয়ে দেব| যুদ্ধে আমি তোমার সিংহ শাবকদের মেরে ফেলব| তুমি পৃথিবীতে কাউকে শিকার করতে সমর্থ হবে না| লোকরা আর কখনোই তোমার দূতদের কাছ থেকে কোন খারাপ খবর শুনবে না|

13সেই খুনেদের শহরের পক্ষে এটা খুবই খারাপ হবে| নীনবী এমনই এক মিথ্যায় পূর্ণ শহর|অন্য দেশ থেকে নিয়ে আসা জিনিষ দিয়ে এ শহর ভর্তি করা হয়েছে| শহরটি হত্যা ও লুঠ করা থেকে কখনও বিরত হয় না|

Chapter Complete

You have read Nahum 2

13 verses