Lumina
Micah

The Mountain of the LORD's House

Micah 4·Bengali Bible

1সমস্ত জাতির লোকেরা সেখানে য়াবে| তারা বলবে, “এসো! চলো যাকোবের ঈশ্বরের মন্দিরে যাওয়া য়াক| তখন ঈশ্বর তাঁর জীবনয়াপনের শিক্ষা আমাদের দেবেন এবং আমরা তাঁকে অনুসরণ করব|” ঈশ্বরের বিধিগুলি, হ্যাঁ, প্রভুর বার্তা জেরুশালেমে সিযোন পর্বতের ওপরেই শুরু হবে এবং পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যাবে|

2তখন ঈশ্বর সমগ্র জাতির বিচার হবেন| তিনি দূর দেশের বহু মানুষের যুক্তি-তর্কের সমাপ্তি ঘটবেন| ওই লোকেরা যুদ্ধের জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করবে| লোকেরা অন্যের সঙ্গে লড়াই করা বন্ধ করবে আর কখনই যুদ্ধের জন্য অনুশীলন করবে না|

3প্রত্যেকটি লোক তার দ্রাক্ষা এবং ডুমুর গাছের নীচে বসবে| কেউ তাদের দেখবে না| কেন? কারণ, সর্বশক্তিমান প্রভু বলেছেন এমনটাই ঘটবে!

4অন্যান্য সব জাতির লোক তাদের নিজের নিজের দেবতাকে অনুসরণ করে; কিন্তু আমরা আমাদের প্রভু ঈশ্বরকে চিরকাল, অনন্তকাল ধরে অনুসরণ করব!

5প্রভু, “জেরুশালেম আঘাত পেয়েছিল এবং পঙ্গু হযে গিয়েছিল| জেরুশালেমকে আঘাত করা হযেছিল এবং পঙ্গু করে দেওয়া হয়েছিল; কিন্তু আমি তাকে আমার কাছে ফিরিয়ে আনবো|

Micah 4 illustration - Micah Chapter 4

6ঐ “পঙ্গু” শহরের লোকেরাই অবশিষ্ট থাকবে| ওই শহরের লোকেদের জোর করে শহর ছেড়ে য়েতে বাধ্য করা হয়েছিল; কিন্তু আমি তাদের একটি শক্তিশালী জাতিতে পরিণত করব|” প্রভুই তাদের রাজা হবেন| তিনি সিয়োন পর্বত থেকে চিরকাল তাদের শাসন করবেন|

7তোমরা, য়ারা পালকসকলের দূর্গ, তোমাদের সময় আসবে| সিয়োনের পাহাড় ওফেল, তুমিই আবার কর্তৃত্বকারীর আসন হয়ে উঠব| হ্যাঁ, আগেকার মতো জেরুশালেমই আবার রাজত্বের স্থান হবে|”

8এখন, কেন তোমরা উচ্চস্বরে কাঁদছো? তোমাদের রাজা কি চলে গেছেন? তোমরা কি তোমাদের নেতাকে হারিযেছো? তোমরা প্রসবকারী স্ত্রীলোকের মতো যন্ত্রনা পাচ্ছ|

9সিয়োন কন্যা, যন্ত্রণা অনুভব কর| তোমার ‘শিশুকে জন্ম দাও| তোমাদের অবশ্যই এই শহরের (জেরুশালেম) বাইরে য়েতে হবে| তোমাদের মাঠে বাস করতে হবে| আমি বলতে চাইছি তোমরা বাবিলে য়াব| কিন্তু তোমরা ঐ জায়গা থেকে রক্ষা পাবে| প্রভু সেখানে য়াবেন এবং তোমাদের উদ্ধার করবেন| তিনি তোমাদের শত্রুদের কায় থেকে দুরে নিযে য়াবেন|

10বহু জাতি তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য় এসেছে| তারা বলছে, “ওকে অপবিত্র হতে দাও, আমাদের দৃষ্টি সিয়োনের উপর পড়ুক!”

Micah 4 illustration - Micah Chapter 4

11ওই লোকেদের নিজ নিজ পরিকল্পনা আছে কিন্তু তারা জানে না প্রভু কি পরিকল্পনা করছেন| একটি বিশেষ উদ্দেশ্যে এই জনসাধারণকে প্রভু এখানে এনেছেন| শস্যকে য়েভাবে তার মাড়ানোর জায়গায় আছাড়ানো হয়, সেইভাবেই ওই লোকেদের পিষে ফেলা হবে|

12“সিয়োন কন্যা, ওঠো এবং ওই লোকেদর পিষে ফেল! আমি তোমাকে খুবই বলবান করব| দেখে মনে হবে, তোমাদের লোহার শিং এবং পিতলের ক্ষুর রযেছে| তুমি বহু লোককে টুকরো টুকরো করে মারবে| তুমি প্রভুর কাছে তাদের সম্পদ আনবে|”

13এখন, ওহে শক্তিশালী শহর, তোমাদের সৈন্যদের একত্রিত কর| তারা তাদের লাঠি দিয়ে ইস্রাযেলের বিচারকের গালে আঘাত করবে|

Chapter Complete

You have read Micah 4

13 verses