1“কিন্তু তোমরা যারা আমাকে অনুসরণ কর তাদের ওপর ধার্মিকতা সূর্য়োদয়ের মত উজ্জ্বল হবে| তা সূর্য়ের কিরণের মত আরোগ্য় ক্ষমতা আনবে| খোঁযাড় থেকে ছেড়ে দেওয়া বাছুরের মতো তোমরা মুক্ত ও আনন্দিত হবে|
2তারপর তোমরা দুষ্ট লোকদের পায়ের তলায় পিষে দেবে| দুষ্ট লোকরা তোমাদের পায়ের তলায় ছাই হয়ে যাবে| যখন বিচারের সময় আসবে তখন আমি এই সমস্ত জিনিষ ঘটাব|” প্রভু সর্বশক্তিমান এই সব কথা বলেন|
3“মোশির বিধি-ব্যবস্থা পালন কর| মোশি আমার দাস ছিল| হোরেব পর্বতে আমিই তাকে ঐসব বিধি ও নিয়মগুলি দিয়েছিলাম| ঐ বিধিগুলি ইস্রায়েলের সব লোকদের জন্য|”
4প্রভু বলেছিলেন, “দেখ, আমি ভাববাদী এলিয়কে তোমাদের কাছে পাঠাব| তিনি প্রভুর সেই ভয়ঙ্কর বিচারের দিনের আগে আসবেন|
5এলিয় পিতামাতাদের তাঁদের সন্তানদের কাছে আসতে সাহায্য করবেন| এটা অবশ্যই ঘটবে নতুবা আমি (ঈশ্বর) এসে তোমাদের দেশ সম্পূর্ণভাবে ধ্বংস করব!”

6এই হল যীশু খ্রীষ্টের বংশ তালিকা৷ ইনি ছিলেন রাজা দায়ূদের বংশধর, দায়ূদ ছিলেন অব্রাহামের বংশধর৷
You have read Malachi 4
6 verses