Lumina
Malachi

The Messenger of the Covenant

Malachi 3·Bengali Bible

1“কিন্তু তিনি যখন আসবেন তখন কে তা সহ্য করতে পারবে? আর তিনি দর্শন দিলে কে উঠে দাঁড়াতে পারবে? কারণ তিনি শোধন করার আগুনের মত ও ধোপার ক্ষারযুক্ত সাবানের মত|

2রৌপ্যকার য়েমন করে রূপো নিখাদ করে তেমন করে তিনি লেবীয় উত্তরপুরুষদের শুদ্ধ করবেন| তিনি সন্তানদের সোনা রূপোর মতো পরিষ্কার করবেন আর তারাই প্রভুকে ঠিক মত নৈবেদ্য উত্সর্গ করবে|

3তখন যিহূদার ও জেরুশালেমের ধার্মিকতার উপহারগুলি প্রভু গ্রাহ্য করবেন, য়েমন বহু আগে অতীতে হত|

4আমি তোমাদের কাছে বিচার করতে আসব এবং যারা যাদুবিদ্যা অভ্যাস করে, যারা ব্যভিচারী, যারা মিথ্যা ভাবে প্রতিশ্রুতি করে, যারা মজুরদের ঠকায়, বিধ্বা ও পিতৃহীনদের যারা সাহায্য করে না, যারা বিদেশীদের প্রতি অন্যায় করে আর আমাকে ভয় পায় না তাদের বিরুদ্ধে সাক্ষী দেব!” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন|

5“আমিই প্রভু, আমার পরিবর্তন নেই| তোমরা যাকোবের সন্তানরা তাই সম্পূর্ণরূপে বিনষ্ট হচ্ছ না|

Malachi 3 illustration - Malachi Chapter 3

6তোমাদের পূর্বপুরুষদের সময় থেকেই তোমরা আমার বিধি ব্যবস্থা থেকে দূরে সরে পড়েছ|” সর্বশক্তিমান প্রভু বলেন, “তোমরা আমার কাছে ফিরে এস তাহলে আমিও তোমাদের কাছে ফিরে যাব|”কিন্তু তোমরা বলছ, “কিভাবে ফিরব?”

7“কোন লোক কি ঈশ্বরের কাছ থেকে চুরি করতে পারে? কিন্তু তোমরা আমার কাছ থেকে চুরি করছ|তোমরা বল, “আমরা তোমার কাছ থেকে কি চুরি করেছি?” তোমাদের জিনিষগুলোর থেকে এক দশমাংশ আমাকে দেওয়া উচিত্‌ ছিল| তোমাদের উচিত্‌ ছিল আমাকে বিশেষ উপহার দেওয়া| কিন্তু তোমরা আমাকে সেইগুলি দাওনি|

8তোমাদের পুরো জাতি আমার কাছ থেকে জিনিষ চুরি করেছে| তোমরা সবাই অভিশাপে শাপগ্রস্ত|

9তোমাদের উত্পন্ন শস্যের, পশুপালের এবং আযের এক দশমাংশ কোষাগারে নিয়ে এসো যাতে মন্দিরে সঞ্চয়ের জোগান থাকে| আর এতে আমায় পরীক্ষা করে দেখ আমি আকাশের দরজা খুলে তোমাদের পর্য়াপ্ত পরিমাণে আশীর্বাদ করি কি না|

10আমি ক্ষতিকর কীট-পতঙ্গকে তোমার ক্ষেত্র ধ্বংস না করতে আদেশ দেব| তারা তোমার ক্ষেতের ফসল নষ্ট করবে না| দ্রাক্ষালতাগুলি দ্রাক্ষা উত্পন্ন করবে| সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন|

Malachi 3 illustration - Malachi Chapter 3

11“সমস্ত জাতির লোকরা তোমাদের প্রশংসা করবে কারণ তোমরা একটি সুন্দর এবং চমত্কার দেশ পাবে|” সর্বশক্তিমান প্রভু এই সব কথা বলেছেন|

12প্রভু বলেন, “তোমরা আমার বিরুদ্ধে কড়া কড়া কথা বলেছ|”কিন্তু তোমরা জিজ্ঞেস করছ, “আপনার বিরুদ্ধে আমরা কি বলেছি?”

13তোমরা বলছ, “প্রভুর উপাসনা করা বৃথা| প্রভুর কথা অনুসারে আমরা কাজ করেছি বটে কিন্তু তা কোন উপকারে আসেনি| অন্ত্যোষ্টি ক্রিয়ার সময় লোকে য়েমন শোক করে আমরা আমাদের পাপের জন্য তেমনি শোক করেছি কিন্তু তাতে লাভ হয়নি|

14আমাদের মনে হয় যারা গর্ব করে তারাই সুখী; দুষ্ট লোকরা কৃতকার্য়্য় এবং প্রতিষ্ঠিত হয়| তারা মন্দ কাজ করে ঈশ্বরের ধৈর্য়্য় পরীক্ষা করে আর ঈশ্বর তাদের শাস্তি দেন না|”

15তখন ঈশ্বরের অনুগামীরা পরস্পরের সঙ্গে কথা বলল আর প্রভু ওদের কথা শুনলেন| প্রভুর সামনে একটি ব্বিরণী পুস্তক আছে যার মধ্যে যারা তাঁকে শ্রদ্ধা করেছিল এবং তাঁর নামকে সম্মান করেছিল তার নামের তালিকা আছে|

Malachi 3 illustration - Malachi Chapter 3

16প্রভু বলেছিলেন, “যখন আমি পৃথিবীকে বিচার করব ঐ লোকরা সেই দিন আমার হবে| সে সময় আমি তাদের প্রতি দয়া করব, য়েমন করে পিতা তার সেবায় রত পুত্রের প্রতি করে|

17তখন তোমরা আমার কাছে ফিরে আসবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে পার্থক্য করতে শিখবে| ঈশ্বরের সেবাকারীদের সঙ্গে যারা তার সেবা করে না তাদের তফাত বুঝতে পারবে|”

18“বিচারের সেই দিন আসছে| সেই দিন হবে তপ্ত চুল্লীর মত| সমস্ত গর্বিত লোকদের শাস্তি দেওয়া হবে, সেই দুষ্ট লোকরা খড়ের মত জ্বলবে| সেই দিন তারা ঝোপের মত আগুনে জ্বলবে- একটাও শাখা কি শেকড় অবশিষ্ট থাকবে না|” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন|

Chapter Complete

You have read Malachi 3

18 verses