Lumina
Malachi

Warnings to the Priests

Malachi 2·Bengali Bible

1যদি তোমরা এর অবাধ্য হও এবং আমাকে সম্মান করার এই রয়োজনীয় ব্যাপারটিকে যদি গুরুত্ব না দাও তবে আমি তোমাদের বিরুদ্ধে অভিশাপ পাঠাব, সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন| তোমরা আশীর্বাদ দিলে আমি তা অভিশাপে পরিণত করব, আর আমি তাদের অভিশাপ দিয়েছি কারণ তোমরা এই বিষযটার ওপর গুরুত্ব দাও না|”

2“দেখ, আমি তোমার উত্তরপুরুষদের শাস্তি দেব| আমি তোমাদের মুখে উত্সব নৈবেদ্য থেকে জন্তুদের বীষ্ঠা লেপে দেবো এবং তোমাদের ওগুলোর সঙ্গে ছুঁড়ে ফেলে দেওয়া হবে|

3তখন তোমরা জানবে য়ে আমি এই আদেশ দিচ্ছি যাতে লেবির সঙ্গে আমার চুক্তি চলতে থাকে|” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন|

4প্রভু বলেছেন, “লেবির সঙ্গে আমার চুক্তি ছিল জীবন ও শান্তির চুক্তি| সে আমায সম্মান করে এবং আমার নামে ভীত হয|

5লেবি সত্য শিক্ষা দিয়েছে| সে কখনও মন্দ জিনিস শেখায় নি| সে ছিল সত্‌ এবং শান্তি ভালবাসত এবং সে অনেক লোককে মন্দ কাজ করা থেকে ফিরিযে এনেছিল|

Malachi 2 illustration - Malachi Chapter 2

6আমি এসব বলি কারণ লোকে জ্ঞানের প্রয়োজনে যাজক খোঁজে আর ঈশ্বরের আজ্ঞা শিক্ষা করতে তারা তার কাছে যায়, কারণ সেই তো ঈশ্বরের বার্তাবাহক|”

7কিন্তু প্রভু বলেছেন: “যাজকরা আমার পথ থেকে সরে গিয়েছিল এবং অনেক লোককে বিধি অস্বীকার করতে বাধ্য করেছে| তোমরা লেবির সঙ্গে আমার চুক্তি ধ্বংস করেছ|” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন|

8“য়েহেতু তোমরা আমার পথগুলি অনুসরণ করনি এবং আমার নীতি শিক্ষায় পক্ষপাতিত্ব করেছ সেহেতু আমি তোমাদের অস্বীকৃত এবং অপমানিত করাব!”

9আমাদের সকলেরই সেই এক পিতা| একই ঈশ্বর আমাদের তৈরী করেছেন| তাহলে কেন লোকে তাদের ভাইদের ঠকিযে ঈশ্বর য়ে চুক্তি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলেন তাকে অসম্মান করে?

10যিহূদার লোকরা বিশ্বাসঘাতকদের মত ব্যবহার করেছিল| জেরুশালেম এবং ইস্রায়েলের লোকরা মারাত্মক জিনিষ করেছে| যিহূদার লোক ঈশ্বরের পবিত্র মন্দির, য়েটাকে ঈশ্বর ভালবাসতেন, নষ্ট করেছে| যিহূদার লোকরা বিদেশী রমনীদের বিয়ে করেছিল যারা বিদেশী দেবতা সমূহের অধিকারপ্রাপ্ত এবং ঐ সব বিদেশী দেবতাদের পূজো শুরু করেছিল|

Malachi 2 illustration - Malachi Chapter 2

11প্রভু যাকোবের পরিবার থেকে ঐ সমস্ত লোকদের সরিয়ে দেবেন| এমন কি যদিও সেই ব্যক্তি সর্বশক্তিমান প্রভুর উদ্দেশ্যে উপহার আনে|

12তোমরা কাঁদতে পারো এবং প্রভুর বেদী চোখের জলে ঢেকে দিতে পারো, কিন্তু প্রভু তোমাদের উপহার গ্রহণ করবেন না এবং তোমরা যা কিছু আনো তাতে তিনি খুশী হবেন না|

13আর তোমরা বলে থাকো, “এর কারণ কি?” কারণ তোমরা তোমাদের স্ত্রীর বিরুদ্ধে য়ে সব মন্দ কাজ করেছ তা প্রভু দেখেছেন| সেই স্ত্রী যদিও তোমার বিশ্বস্ত সঙ্গী ছিল এবং তোমার নিয়মের স্ত্রী ছিল তবু তুমি তার সঙ্গে প্রতারণা করেছ|

14ঈশ্বর চান য়ে স্বামী ও স্ত্রী একদেহ ও এক আত্মাবিশিষ্ট হোক| তবেই তাদের পবিত্র সন্তানসন্ততি হবে| সুতরাং সেই আত্মিক একাত্মতা রক্ষা কর| তোমার স্ত্রীকে ঠকিও না| সে তোমার য়ৌবনের স্ত্রী|

15ইস্রায়েলের প্রভু ঈশ্বর বলেন, “আমি বিবাহ বিচ্ছেদ এবং পুরুষরা য়ে সমস্ত নিষ্ঠুর কাজ করে তা ঘৃণা করি|1 সুতরাং অবিশ্বস্ত হয়ো না, তোমাদের নিজ নিজ আত্মাকে সাবধানতাসহ রক্ষা কর|”

Malachi 2 illustration - Malachi Chapter 2

16তোমরা ভুল শিক্ষা দিয়েছ| সেই ভুল শিক্ষাগুলি প্রভুকে খুব ক্লান্ত করেছে| তোমরা শিখিয়েছ য়ে, য়ে সব ব্যক্তি কুকর্ম করে প্রভু তাদের ভালবাসেন| তোমরা বলছ য়ে ঈশ্বর মনে করেন সেই লোকরা ভালো এবং তোমরা শিখিয়েছ য়ে কুকর্ম করবার জন্য ঈশ্বর লোকদের শাস্তি দেন না|

17প্রভু সর্বশক্তিমান বলেন, “দেখ আমি আমার বার্তাবাহককে পাঠাচ্ছি এবং সে আমার আগে আগে আমার জন্য পথ পরিষ্কার করবে| তোমরা য়ে প্রভুর অন্বেষণ করছ, তিনি হঠাত্‌ তাঁর মন্দিরে আসবেন| হ্যাঁ, নতুন চুক্তির বার্তাবাহক যাঁকে তোমরা চাও, তিনি আসছেন|

Chapter Complete

You have read Malachi 2

17 verses