Lumina
Job

Elihu Continues

Job 33·Bengali Bible

1আমি বলবার জন্য প্রস্তুত|

2আমার অন্তর সত্‌ তাই আমি সত্‌ বাক্যই বলবো| আমি যা জানি সে বিষয়ে আমি সত্যই বলবো|

3ঈশ্বরের আত্মা আমায় সৃষ্টি করেছে| ঈশ্বর সর্বশক্তিমানের নিঃশ্বাস আমাকে জীবন দিয়েছে|

4ইয়োব, আমার কথা শুনুন এবং যদি পারেন আমার প্রশ্নর উত্তর দিন| আপনার উত্তর তৈরী করে রাখুন যাতে আপনি তর্ক করতে পারেন|

5ঈশ্বরের সামনে আপনি এবং আমি উভয়েই সমান| আমাদের দুজনকে ঈশ্বর মাটি দিয়ে সৃষ্টি করেছেন|

Job 33 illustration - Job Chapter 33

6ইয়োব, আমাকে ভয় পাবেন না| আমি আপনার প্রতি কঠোর হব না|

7“কিন্তু ইয়োব, আমি শুনেছি, আপনি কি বলেছেন,

8আপনি বলেছেন: ‘আমি শুচিশুদ্ধ| আমি নিষ্পাপ| আমি কোন ভুল করি নি| আমি অপরাধী নই!

9আমি কোন ভুল করি নি, কিন্তু ঈশ্বর আমার বিরুদ্ধে| ঈশ্বর আমার সঙ্গে শএুর মত ব্যবহার করেছেন|

10ঈশ্বর আমার পায়ে শিকল পরিযেছেন| আমার সব পথগুলি ঈশ্বর লক্ষ্য করেন|’

Job 33 illustration - Job Chapter 33

11“কিন্তু ইয়োব, এ ক্ষেত্রে আপনি ভুল করেছেন| আমি প্রমাণ করবো য়ে আপনি ভুল করেছেন| কেন? কারণ, য়ে কোন লোকের চেয়ে ঈশ্বর মহান|

12আপনি ঈশ্বরের বিরুদ্ধে কেন অভিয়োগ আনেন? কেন আপনি দাবী করেন, “ঈশ্বর কোন লোকের অভিয়োগের উত্তর দেন না? আপনি ভেবেছেন ঈশ্বর সব কিছুই আপনার কাছে ব্যাখ্যা করে দেবেন?

13হতে পারে ঈশ্বর যা করেন তিনি তার ব্যাখ্যা দেন| কিন্তু ঈশ্বর য়ে ভাবে কথা বলেন লোকে তা বোঝে না|

14রাত্রে যখন লোকরা গভীর ঘুমে আচ্ছন্ন ঈশ্বর হয়তো তখন স্বপ্নে কথা বলেন|

15তখন তারা ভীষণ ভয় পায়| তখন তারা ঈশ্বরের সাবধান বাণী শোনে|

Job 33 illustration - Job Chapter 33

16ভুল কাজ করার থেকে বিরত হতে ঈশ্বর তাদের সতর্ক করে দেন এবং তাদের অহঙ্কারী হওয়া থেকে বিরত রাখেন|

17মৃত্যুলোক থেকে উদ্ধার করবার জন্য ঈশ্বর মানুষকে সতর্ক করে দেন| ধ্বংসোন্মুখ লোকদের পরিত্রাণ করার জন্য ঈশ্বর তা করেন|

18ঈশ্বর হয়ত এক জন ব্যক্তিকে যন্ত্রণা দিয়ে শুধরে দেন, তাদের হাড়েও এমাগত ব্যথা হতে পারে|

19তখন সে লোকটি খেতে পারে না, সেই লোকটির এত যন্ত্রণা থাকে য়ে সে সব চেয়ে ভালো খাবারকেও ঘৃণা করে|

20ঐ লোকটির গায়ের মাংস আর দেখা যায় না| ঐ লোকটির হাড়গুলো বেরিয়ে পড়ে|

Job 33 illustration - Job Chapter 33

21ঐ লোকটি “গহবর” এর কাছাকাছি পৌঁছে যায়| ওর জীবনও মৃত্যুর কাছাকাছি চলে আসে|

22ঈশ্বরের হাজার হাজার দেবদূত আছে| হয়তো তাদের এক জন দূত ঐ লোকের ওপর নজর রাখছে| সেই দূত হয়তো ঐ লোকটার জন্যই বলে এবং সে যা ভালো কাজ করেছে সে সম্পর্কেই বলে|

23হয়তো ঐ দূত ঐ লোকটির প্রতি সদয হয়ে ঈশ্বরকে বলবে: ‘এই লোকটাকে গহবর থেকে উদ্ধার করে দিন! আমি ওর জীবনের জন্য একটি মুক্তিপন পেয়েছি|’

24তখন ঐ লোকটির দেহ আবার তারুণ্যে ভরে উঠবে| যুবকাবস্থায তার দেহ য়েমন ছিল, ঠিক সে রকম হয়ে যাবে|

25ঐ লোকটি ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং ঈশ্বর ওর প্রার্থনার উত্তর দেবেন| ঐ লোকটি আনন্দে চিত্কার করবে এবং ঈশ্বরের পূজো করবে| তার সত্জীবনের জন্য ঈশ্বর তাকে পুরস্কৃত করবেন| ও আবার সুন্দর ভাবে জীবনযাপন করবে|

Job 33 illustration - Job Chapter 33

26ঐ ব্যক্তিটি লোকদের কাছে তার দোষ স্বীকার করবে| সে বলবে, ‘আমি পাপ করেছিলাম| আমি ভালোকে মন্দে পরিণত করেছিলাম| কিন্তু আমার য়ে শাস্তি প্রাপ্য ছিল, সে কঠিন শাস্তি ঈশ্বর আমাকে দেন নি!

27আমার আত্মাকে ঈশ্বর পাতালের মধ্যে পতন থেকে রক্ষা করেছেন| আমি এখন আবার জীবনকে উপভোগ করতে পারি|’

28“ঐ লোকটার জন্য ঈশ্বর বার বার এই সব করেছেন|

29কেন? ঐ লোকটিকে গহবর থেকে উদ্ধার করবার জন্য, যাতে ঐ লোকটি আবার তার জীবনকে উপভোগ করতে পারে|

30“ইয়োব, আমার দিকে মনোয়োগ দিন| আমার কথা শুনুন| চুপ করুন এবং আমাকে কথা বলতে দিন|

Job 33 illustration - Job Chapter 33

31কিন্তু ইয়োব, আপনি যদি আমার সঙ্গে একমত না হন তাহলে আপনি কথা বলে যান| আমাকে আপনার যুক্তিগুলি বলুন কারণ আমি দেখাতে উদ্গ্রীব য়ে আপনি নির্দোষ|

32কিন্তু ইয়োব, যদি আপনার কিছু বলবার না থাকে, তাহলে আমার কথা শুনুন| চুপ করে থাকুন, আমি আপনাকে প্রজ্ঞা বিষয়ে শিক্ষা দিয়ে দেবো|”

33তখন ইলীহূ কথা বলে য়েতে লাগলো| সে বলল:

Chapter Complete

You have read Job 33

33 verses