Lumina
Job

Job's Despair Continues

Job 17·Bengali Bible

1লোকে আমার চারপাশে দাঁড়িয়ে আমার প্রতি বিদ্রূপের হাসি হাসছে| আমি দেখছি ওরা য়েন আমায় টিটকিরি করছে ও অপমান করছে|

2“ঈশ্বর, আমাকে মুক্ত করার মূল্য দিন| আর কেউ আমায় সাহায্য করতে পারবে না|

3আপনি আমার বন্ধুদের বোধশক্তি হরণ করেছেন তাই তারা কিছুই বুঝতে পারছে না| ওদের জয়ী হতে দেবেন না|

4আপনি জানেন লোকে কি বলছে, ‘বন্ধুকে সাহায্য করার জন্য এক জন লোক তার নিজের সন্তানদের উপেক্ষা করছে|’ কিন্তু আমার বন্ধু আমার বিরুদ্ধে গেছে|

5আমার নামকে ঈশ্বর প্রত্যেকের কাছে একটা মন্দ শব্দে পরিণত করেছেন| লোকে আমার মুখের ওপর থুতু দেয়|

Job 17 illustration - Job Chapter 17

6আমার চোখ প্রায় অন্ধ হয়ে গেছে কারণ আমি প্রচণ্ড দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি| আমার সারা দেহ প্রচণ্ড শীর্ণ হয়ে ছায়ার মতো হয়ে গেছে|

7এর ফলে ভালো লোকরা যথার্থই বিহবল হয়ে পড়েছে| যারা ঈশ্বরকে মানে না তাদের বিরুদ্ধে, নির্দোষ লোকদের উত্তেজিত করা হচ্ছে|

8কিন্তু ভাল লোকরা ভাল জীবনযাপন করবে| নিস্পাপ লোকরা আরও শক্তিশালী হবে|

9“কিন্তু এগিয়ে এসো, তোমরা সবাই এসো এবং আমাকে বুঝিযে দাও য়ে সবই আমার দোষ| তোমাদের কেউই জ্ঞানী নও|

10আমার জীবন শেষ হয়ে যাচ্ছে| আমার পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে; আমার আশা চলে গেছে|

Job 17 illustration - Job Chapter 17

11কিন্তু আমার বন্ধুরা সব গুলিযে ফেলেছে| তারা ভাবে রাতটাই দিন| তারা ভাবে অন্ধকারই আলোকে দূর করে|

12কবরকেই আমি আমার নতুন ঘর বলে হয়তো আশা করতে পারি| হয়তো অন্ধকার কবরে আমি আমার শয়্য়া পাতার আশা করব|

13আমি কবরকে বলতে পারি, ‘তুমিই আমার পিতা,’এবং কৃমিকীটদের বলতে পারি, ‘আমার মা’ ও ‘আমার বোন|’

14কিন্তু তা যদি আমার একমাত্র আশা হয় তাহলে আমার আর কোন আশাই নেই| তাই যদি আমার এক মাত্র আশা হয় তাহলে লোকে আমার জন্য আর কোন আশাই দেখবে না|

15আমার আশাও কি কবরে যাবে? আমরা কি এক সঙ্গে ধূলায মিশে যাবো?”

Job 17 illustration - Job Chapter 17

16তখন শূহীয বিল্দদ উত্তর দিলেন:

Chapter Complete

You have read Job 17

16 verses