Lumina
Isaiah

Prayer for Mercy

Isaiah 64·Bengali Bible

1জ্বলন্ত গুল্মলতার মতো পাহাড় পুড়বে| আগুনের ওপর জলের মতো পাহাড় সেদ্ধ হবে| তখন আপনার শএুরা আপনার বিষয়ে জানতে পারবে| তারা যখন আপনাকে দেখবে তখন প্রত্যেক জাতিই ভয় পাবে|

2কিন্তু সত্যিই আমরা এসব চাই না| আপনার সামনে পাহাড় গলে যাবে|

3আপনার লোকরা সত্যিই আপনার কথা শোনেনি| আপনার লোকরা কখনও আপনার কথা শোনেনি| কেউ কখনও আপনার মতো এক জন ঈশ্বর দেখেনি| আপনিই একমাত্র, আর কোন ঈশ্বর নেই| যদি লোকরা ধৈর্য়্য় সহকারে আপনার সাহায্যের জন্য অপেক্ষা করে তবেই আপনি তাদের জন্য মহান কাজ করবেন|

4যারা ভাল কাজ করে তাদের সঙ্গেই আপনি থাকেন| যে পথে আপনি চান সেই পথেই তাঁরা জীবনযাপন করেন| কিন্তু অতীতে আমরা পাপ করেছি এবং তাই আপনি রুদ্ধ ছিলেন| কিন্তু এখন আমরা কি ভাবে রক্ষা পাবো?

5আমরা সবাই পাপের জন্য নোংরা হয়ে উঠেছি| এমন কি আমাদের ভাল কাজও অশুদ্ধ| আমাদের ভালো কাজগুলো রক্তে রঞ্জিত পোশাকের মত| আমরা সবাই মরা পাতার মত| আমাদের পাপ আমাদের বাতাসের মতো বয়ে নিয়ে চলেছে|

Isaiah 64 illustration - Isaiah Chapter 64

6আমরা আপনার উপাসনা করি না| আমরা আপনার নামে বিশ্বাস রাখি না| আমরা আপনাকে অনুসরণ করতে উত্সাহিত নই| তাই আপনি আপনার মুখ আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন| আপনি আমাদের পাপের জন্য আমাদের গলিযে দিয়েছেন|

7কিন্তু প্রভু আপনি আমাদের পিতা| আমরা মাটির পিণ্ডের মতো এবং আপনি মৃত্‌শিল্পী| আপনার হাত আমাদের সৃষ্টি করেছে|

8প্রভু, আমাদের ওপর রোধ পুষে রাখবেন না| আমাদের পাপ চির কাল মনে রাখবেন না| আমাদের দিকে দয়া করে তাকান! আমরা আপনারই লোক|

9আপনার পবিত্র শহরগুলি পরিত্যক্ত| সেই শহরগুলি এখন মরুভূমির মতো| সিয়োনও একটা মরুভূমি! জেরুশালেম ধ্বংসপ্রাপ্ত!

10আমাদের পূর্বপুরুষরা আপনার পবিত্র মন্দিরে আপনার উপাসনা করেছে| আমাদের মন্দির ছিল চমত্কার| কিন্তু সেই মন্দির পুড়ে গিয়েছে| আমাদের সমস্ত মূল্যবান বিষয় সম্পদগুলি ধ্বংস হয়ে গেছে|

Isaiah 64 illustration - Isaiah Chapter 64

11এই সব জিনিস কি আপনাকে আমাদের প্রতি আপনার ভালবাসা দেখানো থেকে দূরে রাখবে? আপনি কি নীরবতা চালিযে যাবেন? আপনি কি আমাদের চির কাল শাস্তি দেবেন?

12প্রভু বলেন, “যারা আমার কাছে উপদেশ নিতে আসেনি আমি তাদেরও সাহায্য করেছি| আমাকে যারা পেয়েছে তারা কেউ আমার দিকে তাকিযে ছিল না| আমি একটা জাতির সঙ্গে কথা বলেছিলাম যারা আমার নামে নামাঙ্কিত নয়| আমি বলেছিলাম, ‘আমি এখানে! আমি এখানে!’

Chapter Complete

You have read Isaiah 64

12 verses