Lumina
Isaiah

Israel's Sin and the Servant's Obedience

Isaiah 50·Bengali Bible

1আমি ঘরে এসে দেখি কেউ নেই| আমি বার বার ডাকলাম| কিন্তু কেউ উত্তর দিল না| তোমরা কি মনে কর, আমি তোমাদের রক্ষা করতে পারব না? আমার সব সমস্যা থেকেই উদ্ধার করার ক্ষমতা আছে| দেখ! আমি যদি নির্দেশ দিই সমুদ্র শুকিয়ে যাও, সমুদ্র তখনই শুকিয়ে যাবে| জল না পেয়ে মরে যাবে মাছ, মাছদের শরীর পচে যাবে|

2আমি শোকের কালো কাপড়ের মতো আকাশকে অন্ধকার করে দিতে পারি| আকাশকে অন্ধকারময় করে দিতে পারি|”

3আমার প্রভু আমাকে শিক্ষা দেবার ক্ষমতা দিয়েছেন| তাই আমি এখন এই দুঃখী লোকদের শিক্ষা দিই| প্রতিদিন সকালে তিনি শিক্ষকের মতো আমাকে দর্শন দিয়ে শিক্ষা দেন|

4আমার প্রভু সদাপ্রভু আমাকে শিক্ষা গ্রহণে সাহায্য করেন| আমি তার বিরুদ্ধাচরণ করি না| তাঁকে অনাসরণ করা আমি বন্ধ করব না|

5আমি লোকদের আমাকে আঘাত করতে দেব| আমি তাদের আমার দাড়ি থেকে চুল তুলে নিতে দেব| যখন তারা আমার নামে বাজে কথা বলবে, আমার গায়ে থুতু ফেলবে তখনও আমি নিজের মুখ লুকোব না|

Isaiah 50 illustration - Isaiah Chapter 50

6প্রভু আমার সদাপ্রভু আমাকে সাহায্য করবেন| তাই তাদের বাজে কথা আমাকে আঘাত করবে না| আমি শক্তিশালী হব| আমি জানি আমি হতাশ হব না|

7প্রভু আমার সঙ্গে আছেন| তিনিই দেখাবেন আমি নির্দোষ| তাই কেউ আমাকে দোষী সাব্যস্ত করতে পারবে না| কেউ যদি আমাকে ভুল প্রমাণ করতে চায় তবে তাকে আমার সামনে এসে যুক্তি দেখাতে হবে|

8তাকিযে দেখো, আমার প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করছেন| তাই আমাকে কেউ পাপী সাব্যস্ত করতে পারবে না| তাদের পুরানো মূল্যহীন কাপড়ের মতো অবস্থা হবে| পোকামাকড় তাদের খাবে|

9ঈশ্বরের প্রতি যারা শ্রদ্ধাশীল তারা প্রভুর দাসের কথা শুনবে| কি হবে তা না জেনেই প্রভুর দাস প্রভুর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকে| সে সত্যি সত্যি প্রভুর নামের ওপর আস্থা রাখে এবং সে তার ঈশ্বরের ওপর নির্ভর করে|

10“দেখ, তোমরা তোমাদের নিজেদের মত করে বাঁচতে চাও| তোমরা তোমাদের নিজেদের আগুনে আলো জ্বালাও| তাই নিজের পথেই থাকো| কিন্তু তোমরা শাস্তি পাবে| তোমরা তোমাদের আগুনের আলোতে পাড়ে যাবে| আমিই সেটা ঘাবো|”

Isaiah 50 illustration - Isaiah Chapter 50

11“তোমাদের মধ্যে যারা ভালো জীবনযাপন করতে এবং ভালো কাজ করতে চেষ্টা কর, যারা প্রভুর কাছে সাহায্যের জন্য যাও, তারা আমার কথা শোন| যে পাথরটা কেটে তোমরা হয়েছিলে, সেই পাথর, তোমাদের পিতা অব্রাহামের কথা চিন্তা কর|

Chapter Complete

You have read Isaiah 50

11 verses