1কিন্তু প্রভু জ্ঞানী এবং তিনি তাদের সমস্যায় ফেলবেন| তারা প্রভুর আদেশের পরিবর্তন ঘটাতে পারে না| প্রভু দুষ্ট লোকদের (যিহূদা) বিরুদ্ধে যুদ্ধ করবেন| এবং প্রভু দুষ্কৃতকারীদের বিরুদ্ধেও যুদ্ধ করবেন যারা তাদের সাহায্য করেছিল|
2মিশরের লোকরা নিছকই মানুষ, ঈশ্বর নয়| মিশরের ঘোড়াগুলি পশুমাত্র, আত্মা নয়| প্রভু তাঁর বাহুকে কাজে লাগাবেন এবং সাহায্যকারী দেশ মিশরকে পরাস্ত করবেন| এবং (যিহূদার) যে সমস্ত লোকরা সাহায্য চেয়েছিল তাদের পরাজয় হবে| তারা সবাই এক সঙ্গে ধ্বংস হবে|
3প্রভু আমাকে বলেছিলেন, “একটা সিংহ অথবা সিংহশাবক যখন কোন পশুকে খাবার জন্য ধরে সে তখন তার শিকারের ওপর দাঁড়ায ও গর্জন করে| তখন কোন কিছুই সিংহটিকে ভয় দেখাতে পারে না| যদি মানুষ আসে এবং চেষ্টাও করে সিংহটি ভীত হয় না| মানুষ যথেষ্ট হল্লা জুড়তে পারে| কিন্তু সিংহ পালায় না|”একই ভাবে সর্বশক্তিমান প্রভু আসবেন সিয়োন পর্বতে| পর্বতের ওপর প্রভু যুদ্ধ করবেন|
4বাসার ওপর উড়ন্ত পাখির মত সর্বশক্তিমান প্রভু জেরুশালেমের হয়ে যুদ্ধ করবেন| প্রভু তাঁকে রক্ষা করবেন| প্রভু জেরুশালেমকে প্রতিরক্ষা করবেন এবং তাকে উদ্ধার করবেন|
5তোমরা ইস্রায়েলের শিশুরা ঈশ্বরের বিরুদ্ধগামী| তোমাদের উচিত্ ঈশ্বরের কাছে ফিরে আসা|

6তখনই সোনা রূপো দিয়ে তোমাদের তৈরী করা মূর্ত্তির পূজা লোকেরা ছেড়ে দেবে| তোমরা সত্যিই ঐসব মূর্ত্তি তৈরী করবার সময় পাপ করেছ|
7এটা সত্যি যে অশূর তরবারির সাহায্যে পরাস্ত হবে| কিন্তু তরবারিটি মানুষের তরবারি নয়| অশূর ধ্বংস হবে| কিন্তু সেই ধ্বংস মানুষের তরবারি দিয়ে হবে না| অশূর ঈশ্বরের তরবারি দেখে পালাবে| কিন্তু যুবকরা ধরা পড়বে এবং তাদের দাস বানানো হবে|
8তাদের নিরাপদ স্থান ধ্বংস হবে| তাদের নেতারা পরাস্ত হয়ে তাদের পতাকা ত্যাগ করবে|ঐসব কথা প্রভুই বলেছেন| প্রভুর অগ্নিস্থান (বেদী) সিয়োনে আছে| প্রভুর উনুন (বেদী) জেরুশালেমে আছে|
9আমি যা যা বলি শোন| একজন রাজার এমন ভাবে শাসন করা উচিত্ যা প্রজাদের মঙ্গল সাধন করে| নেতারা যখন লোকদের নেতৃত্ব দেয় তখন তাদের নিরপেক্ষ ও উচিত্ সিদ্ধান্ত নেওয়া দরকার|
You have read Isaiah 31
9 verses