Lumina
Isaiah

Sign Against Egypt

Isaiah 20·Bengali Bible

1সেই সময় প্রভু আমোসের পুত্র যিশাইয়ের মাধ্যমে কথাবার্তা বলেছিলেন| প্রভু বলেন, “যাও, তোমার কোমর থেকে দুঃখের কাপড় সরাও| পা থেকে জুতো খুলে ফেল|” যিশাইয় প্রভুর আদেশ পালন করল| খালি পায়ে, খালি গায়ে যিশাইয় চারদিকে ঘুরে বেড়াল|

2তারপর প্রভু বললেন, “যিশাইয় তিন বছর ধরে খালি পায়ে খালি গায়ে ঘুরে বেড়িযেছে| এটা মিশর এবং কূশ দেশের কাছে একটা নিদর্শন|

3অশূরের রাজা মিশর ও কূশদেশকে পরাজিত করবে| অশূররা বন্দীদের তাদের দেশ থেকে ধরে নিয়ে যাবে| বৃদ্ধ এবং য়ুবা বন্দীদের খালি পায়ে এবং পোশাক-আশাক না পরিযে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে| তারা সম্পূর্ণ উলঙ্গ থাকবে| মিশরের লোকরা লজ্জিত হবে|

4তারা ভীত এবং হতাশ হবে কারণ তারা কূশ দেশের কাছে সাহায্য আশা করেছিল এবং মিশর দেশের মহিমায তাদের আস্থা ছিল|”

5সমুদ্রের ধারে বসবাসকারী লোকরা বলবে, “আমরা ঐ দেশগুলির কাছ থেকে সাহায্য পাবার ভরসা করেছিলাম| আমরা ওদের কাছে ছুটে গিয়েছিলাম যাতে অশূরের রাজার হাত থেকে তারা আমাদের রক্ষা করে| কিন্তু ওদের দিকে তাকাও| ওরাও বন্দী| ওদের দেশ দখল হয়ে গেছে| তাহলে আমরা কি ভাবে মুক্তি পাব?”

Isaiah 20 illustration - Isaiah Chapter 20

6সমুদ্রের তীরবর্তী মরুভূমিসম্পর্কে দুঃখ বার্তা: মরুভূমি থেকে কিছু বিপদ আসছে| যিহূদার দক্ষিণে মরু অঞ্চল নেগেভ থেকে একটি বাতাসের ঝটকার মতো এটা আসছে| এটা ভয়ঙ্কর একটা দেশ থেকে আসছে|

Chapter Complete

You have read Isaiah 20

6 verses