Lumina
Hosea

Israel's Insincere Repentance

Hosea 6·Bengali Bible

1দুদিন বাদে তিনি আমাদের জীবন ফিরিয়ে দেবেন| তৃতীয় দিনে, তিনি আমাদের ওঠাবেন| তাহলে আমরা তাঁর সামনে বেঁচে থাকতে পারব|

2এস, প্রভুর সম্বন্ধে আমরা জ্ঞান সঞ্চয় করি| প্রভুকে জানবার জন্য আপ্রাণ চেষ্টা করি| য়ে রকম নিশ্চিত ভাবে আমরা জানি য়ে ভোর হতে চলেছে সে রকম ভাবেই আমরা নিশ্চিত য়ে তিনি আসছেন| প্রভু আমাদের কাছে বৃষ্টির মতো আসবেন, বসন্তের বৃষ্টির জল য়েভাবে মাটিকে সিক্ত করে|”

3“ইফ্রয়িম, তোমার সঙ্গে আমি কি করব? যিহূদা, তোমার সঙ্গে আমি কি করব? তোমার বিশ্বস্ততা তো ভোরের কুযাশার মতো, তোমার বিশ্বস্ততা তো শিশিরের মতো, যা সকালে মিলিযে যায়|

4তাই আমি তাদের ভাব্বাদীদের দ্বারা কেটে ফেলেছি| আমার আদেশেই তাদের হত্যা করা হয়েছে; যাতে ন্যায় তোমার কাছ থেকে আলোর মতো বেরিয়ে য়েতে পারে|

5কারণ, আমি বিশ্বাসপূর্ণ ভালোবাসা চাই, উত্সর্গ নয়| আমি চাই লোকে ঈশ্বরকে জানুক, হোমবলি উত্সর্গ নয়|

Hosea 6 illustration - Hosea Chapter 6

6কিন্তু লোকে চুক্তি ভেঙে ছিল, ঠিক আদম য়ে ভাবে ভেঙে ছিল| তাদের রাজ্য়ে তারা আমার প্রতি অবিশ্বস্ত|

7গিলিয়দ অধর্মচারীদের শহর| সেখানকার লোকরা চালাকি করে অন্যদের হত্যা করেছে|

8ডাকাতরা লুকিয়ে থাকে, পথে কাউকে আক্রমণ করার জন্য অপেক্ষা করে| একই ভাবে, যাজকরা শিখিমের রাস্তার ওপর অপেক্ষা করে এবং পথচারীদের আক্রমণ করে তারা অনেক অন্যায় করেছে|

9ইস্রায়েল জাতির মধ্যে একটি ভয়ঙ্কর জিনিস দেখেছি| ইফ্রয়িম ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত ছিল| পাপে ইস্রায়েল নোংরা হয়ে গেছে|

10যিহূদা, তোমার জন্য ফসল কাটারও একটা সময় আছে| যখন আমি আমার লোকদের বন্দী দশা থেকে ফিরিয়ে আনব, তখনই এটা ঘটবে|”

Hosea 6 illustration - Hosea Chapter 6

11“আমি ইস্রায়েলকে আরোগ্য করব! তখন লোকরা জানতে পারবে য়ে ইফ্রয়িম পাপ করেছিল| লোকে শমরিয়ার মিথ্যা জানতে পারবে| য়ে চোররা শহরে আসা-যাওয়া করে লোকরা তাদের সম্বন্ধে জানবে|

Chapter Complete

You have read Hosea 6

11 verses