1কিন্তু আমি য়তো বেশী করে ইস্রায়েলীয়দের ডেকেছি ততোই বেশী করে ইস্রায়েলীয়রা আমাকে ছেড়ে গেছে| ইস্রায়েলীয়রা বালদের উ?শ্যে বলি দিয়েছিল| তারা মূর্ত্তিগুলির সামনে ধূপ বালিয়েছিল|
2“কিন্তু আমিই ইফ্রয়িমকে হাঁটতে শিখিযেছিলাম! আমি ইস্রায়েলীয়দের আমার বাহুর মধ্যে নিয়েছিলাম! আমিই তাদের আরোগ্য করেছিলাম! কিন্তু তারা তা জানে না|
3আমি তাদের দড়ি দিয়ে পথ দেখিয়েছিলাম| কিন্তু সে দড়ি ছিল ভালবাসারই দড়ি| আর আমিই তাদের কাছে সেই লোকেদের মত ছিলাম যারা ঘাড় থেকে য়োযাল উঠিযে নেয়| আমিই নীচু হয়ে তাদের খাওয়াতাম|
4“ইস্রায়েল জাতি ঈশ্বরের দিকে ফিরতে অস্বীকার করেছিল| সেজন্য তারা মিশরে যাবে! অশূর রাজা তাদের রাজা হবে|
5তরবারি তাদের শহরের বিরুদ্ধেই ঘুরবে| সেই তরবারি তাদের শক্তিশালী লোকেদের হত্যা করবে| সেটা তাদের নেতাদেরও ধ্বংস করবে|

6“আমার লোকেরা আশা করে য়ে আমি তাদের কাছে ফিরে যাব| তারা স্বর্গের ঈশ্বরকে ডাকবে, কিন্তু ঈশ্বর তাদের সাহায্য করবে না|”প্রভু ইস্রায়েলকে ধ্বংস করতে চাইছেন না
7“ইফ্রয়িম আমি তোমাকে ছাড়তে চাইছি না| ইস্রায়েল, আমি তোমাকে রক্ষা করতে চাই| আমি তোমাকে অদ্মার মতো হতে দেব না! আমি তোমাকে সবোযিমের মতো হতে দেব না! আমি তোমার মন বদলাচ্ছি | তোমাদের প্রতি আমার ভালোবাসা খুবই তীব্র|
8আমি আমার ভয়ঙ্কর রোধক কখনই জয়ী হতে দেব না| আমি আবার ইফ্রয়িমকে ধ্বংস করব না| আমি ঈশ্বর, আমি মানুষ নই| আমিই সেই পবিত্রজন, আমি তোমাদের সঙ্গেই আছি| আমি এোধ প্রকাশ করব না|
9আমি সিংহের মতন গর্জন করব| আমি গর্জন করব এবং আমার সন্তানরা আসবে ও আমাকে অনুসরণ করবে| আমার সন্তানরা ভয়ে কাঁপতে কাঁপতে পশ্চিম দিক থেকে আসবে|
10পাখীর মতন কাঁপতে কাঁপতে তারা মিশর থেকে আসবে| অশূরীয় দেশ থেকে তারা ঘুঘু পাখীর মতো কাঁপতে কাঁপতে আসবে; এবং আমি তাদের গৃহে ফিরিয়ে নেব|” প্রভু এই কথাই বলেছেন|

11ইফ্রয়িম তার মূর্ত্তিদের দ্বারা আমাকে ঘিরে রেখেছে| ইস্রায়েলবাসীরা আমার বিরুদ্ধে গিয়েছিল| এবং তারা ধ্বংস হয়ে গেছে! কিন্তু যিহূদা এলের সঙ্গে এখনও ঘুরছে| যিহূদা সেই পবিত্রদের কাছে বিশ্বস্ত|”
12ইফ্রয়িম তার সময় নষ্ট করছে- ইস্রায়েল সারাদিন ধরে “হাওযার পেছনে ছুটছে|” জনসাধারণ আরো বেশী করে মিথ্যা বলছে| তারা আরো বেশী চুরি করছে| তারা অশূরের সঙ্গে চুক্তি করেছে, এবং তাদের জলপাই তেল মিশরে বহন করে নিয়ে যাচ্ছে|
You have read Hosea 11
12 verses