Lumina
Haggai

Call to Rebuild the Temple

Haggai 1·Bengali Bible

1সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন, “যিহূদার লোকে বলে য়ে প্রভুর মন্দির পুনঃনির্মাণ করার সময় এখনও আসেনি|”

2হগয় আবার প্রভুর কাছ থেকে এই বার্তা পেলেন|

3“তোমরা কি মনে কর তোমাদের সুন্দর বাড়িতে বাস করার এইটাই সময়, যখন কিনা প্রভুর এই মন্দির ধ্বংসস্থান হয়ে রয়েছে?”

4প্রভু সর্বশক্তিমান বলেন, ‘নিজের পথ সম্পর্কে সতর্কভাবে চিন্তা কর!’

5তোমরা অনেক বীজ বপন করেছ বটে কিন্তু অল্পই ফসল তুলেছ| তোমরা খাও-দাও কিন্তু তৃপ্ত হও না| তোমরা পান করছ বটে কিন্তু মত্ত হচ্ছ না| তোমরা কাপড় পরছ বটে কিন্তু উষ্ণ হচ্ছ না| য়ে টাকা উপায় করে সে ছেঁড়া থলিতে টাকা রাখছে|”‘

Haggai 1 illustration - Haggai Chapter 1

6সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন, “তোমাদের ব্যবহার ও অভিজ্ঞতা সম্বন্ধে চিন্তা করো!

7ওঠ, পাহাড়ে গিয়ে কিছু কাঠ নিয়ে এসে আমার মন্দির তৈরী করো| প্রভু বলেছিলেন, ‘তাহলে আমি মন্দির নিয়ে খুশী হব এবং তাতে সম্মানিত হব|”

8সর্বশক্তিমান প্রভু বলেছেন, “তোমরা প্রভুর ফসলের আশা করেছিলে কিন্তু অল্পই সংগ্রহ করলে| আর সেই অল্প ফসল তোমরা তোমাদের ঘরে আনবার পর আমি তা ফুঁ দিয়ে উড়িযে দিলাম| এর কারণ কি? সর্বশক্তিমান প্রভু বলেন, এর কারণ আমার গৃহ ধ্বংসের মধ্যে পড়ে আছে যখন কি না তোমরা প্রত্যেকে নিজের নিজের বাড়ী নিয়ে ব্যস্ত|

9এই জন্য তোমাদেরই কারণে আকাশ বৃষ্টি দেবে না এবং ভূমি ফসল উত্পন্ন করবে না|”

10প্রভু বলেন, “আমি ভূমি ও পাহাড়কে আজ্ঞা দিছি য়েন তা শুকিয়ে যায়| শস্য, নতুন দ্রাক্ষারস, অলিভ তেল এবং পৃথিবীতে যা কিছু উত্পন্ন হয় সে সব ধ্বংস হয়ে যাবে| লোকজন ও পশুরা দুর্বল হয়ে পড়বে| লোকদের সমস্ত কঠোর পরিশ্রম ব্যর্থ হবে|”

Haggai 1 illustration - Haggai Chapter 1

11প্রভু শলটীযেলের পুত্র সরুব্বাবিলের সঙ্গে এবং যিহোষাদকের পুত্র, মহাযাজক যিহোশূয়র সঙ্গে কথা বলার জন্য হগযকে পাঠিয়েছিলেন| এই লোকরা এবং সমস্ত জনগণ তাদের ঈশ্বর প্রভুর কণ্ঠ এবং ভাব্বাদী হগযের কথা শুনেছিল| লোকরা তাদের প্রভু ঈশ্বরের প্রতি ভয় ও সম্মান দেখালো|

12হগয ছিলেন একজন দূত য়াঁকে প্রভু ঈশ্বর জনগণের কাছে তাঁর বার্তা পৌঁছে দেবার জন্য বার্তাবাহক হিসেবে পাঠিয়েছিলেন| প্রভু বলেন, “আমি তোমাদের সঙ্গে আছি!”

13পরে প্রভু ঈশ্বর শলটীয়েলের পুত্র সরুব্বাবিল যিনি যিহূদার অধ্যক্ষ ছিলেন তাকে, যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজককে ও লোকদের আত্মাকে উত্তেজিত করলেন| তাই তারা এলো এবং তাদের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমানের মন্দির গঠনের কাজ শুরু করল|

14দারিয়াবস রাজার রাজত্ব কালের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসের 24 তম দিনে তারা এই কাজ করতে আরম্ভ করেছিল|

15প্রভু তাঁর ভাব্বাদী হগযকে সপ্তম মাসের 21 তম দিনে এই বার্তা দিয়েছিলেন|

Chapter Complete

You have read Haggai 1

15 verses