Lumina
Genesis

Genesis 50

Genesis 50·Bengali Bible

1ইস্রায়েল মারা গেলে য়োষেফ অত্যন্ত দুঃখিত হলেন| তিনি কাঁদলেন এবং তাঁর পিতাকে জড়িয়ে ধরে চুমু খেলেন|

2য়োষেফ তাঁর ভৃত্যদের পিতার দেহ প্রস্তুত করতে বললেন| (এই ভৃত্যরা চিকিত্সক ছিল|) চিকিত্সকেরা মিশরীযরা য়ে বিশেষভাবে দেহ প্রস্তুত করে সেইভাবে যাকোবের দেহ কবর দেবার জন্য প্রস্তুত করল|

3দেহ বিশেষভাবে প্রস্তুত করার সময় কবর দেবার আগে তারা 40 দিন পর্য্ন্ত অপেক্ষা করল| তারপর 70 দিন ধরে মিশরীযরা যাকোবের জন্য শোক পালন করল|

4শোকের 70 দিন শেষ হলে য়োষেফ ফরৌণের আধিকারিকদের বললেন,

5“ফরৌণকে দয়া করে এই কথা বলুন: “আমার পিতা যখন মৃত্যুশয়্য়ায ছিলেন তখন আমি তাঁর কাছে প্রতিজ্ঞা করেছিলাম য়ে তাঁকে কনান দেশে এক গুহায সমাহিত করব| এই গুহা তিনি নিজের জন্য প্রস্তুত করেছিলেন| তাই দয়া করে আমার পিতাকে কবর দিতে দিন| তারপর আমি আবার আপনার কাছে আসব|”

Genesis 50 illustration - Genesis Chapter 50

6ফরৌণ বললেন, “তোমার প্রতিজ্ঞা পালন কর| যাও তোমার পিতাকে কবর দাও|”

7তাই য়োষেফ তাঁর পিতাকে সমাহিত করতে চললেন| ফরৌণের সমস্ত আধিকারিক, ফরৌণের নেতারা এবং মিশরের প্রবীণরা য়োষেফের সাথে গেলেন|

8য়োষেফের পরিবারের সবাই, তাঁর ভাইরা ও তাঁর পিতার পরিবারের সবাই, তাঁর সঙ্গে গেলেন| গোশন প্রদেশে কেবল তাদের সন্তানসন্ততি ও পশুরা থেকে গেল|

9সেই এক বিরাট দল হল এমনকি এক দল সৈনিকও রথে ও ঘোড়ায় চড়ে চলল|

10তারা যর্দন নদীর পূর্বদিকে গোরেন আটদেরখামারে এলেন| এই স্থানে তারা ইস্রায়েলের জন্য দীর্ঘ সময় ধরে শোক সভা করলেন| সেই শোক সভা সাত দিন ধরে চলল|

Genesis 50 illustration - Genesis Chapter 50

11কনান দেশের লোকরা গোরেন আটদের সেই অন্ত্যোষ্টি ক্রিয়া দেখে বললেন, “মিশরীয়দের এ দারুণ বিষাদময় শোকের অনুষ্ঠান!” সেইজন্য য়র্দ্দন নদীর পারের সেই জায়গার নাম হল আবেল্-মিস্রযীম|

12সুতরাং যাকোবের পুত্ররা তাদের পিতার কথানুসারে কাজ করলেন|

13তারা তাঁর দেহ কনান দেশে বহন করে এনে মক্পেলার গুহাতে কবর দিল| অব্রাহাম হেতীয় ইক্রোণের কাছ থেকে মম্রির কাছে য়ে ক্ষেত কিনেছিলেন এই কবর সেখানেই ছিল| অব্রাহাম কবর দেবার জন্যই এটা কিনেছিলেন|

14য়োষেফ তাঁর পিতাকে কবর দেবার পর তাঁর দলের সবাই মিশরে ফিরে গেলেন|

15যাকোব মারা গেলে য়োষেফের ভাইরা দুঃশ্চিন্তাগ্রস্ত হল| তারা এই ভেবে ভীত হল য়ে বহু বছর আগে তারা য়োষেফের প্রতি যা করেছিল, য়োষেফ হয়তো তার প্রতিফল দেবেন| তারা বলল, “হয়তো য়োষেফ এখনও আমরা যা করেছিলাম তার জন্য ঘৃণা করেন|”

Genesis 50 illustration - Genesis Chapter 50

16এইজন্য ভাইরা য়োষেফকে এই বলে পাঠাল: পিতা মারা যাবার আগে আপনাকে এই বার্তা দিতে বলেছিলাম|

17তিনি বললেন, ‘য়োষেফকে আমার এই অনুরোধ, সে য়েন দয়া করে তার ভাইদের অন্যায় কাজ ক্ষমা করে দেয|’ সেই জন্য আমরা এখন আমাদের তোমার প্রতি করা সেই অন্যায় কাজের ক্ষমা চাই| আমরা সেই ঈশ্বরের দাস যিনি তোমার পিতারও ঈশ্বর|এই খবরে য়োষেফ খুব দুঃখ পেলেন এবং কাঁদলেন|

18তাঁর ভাইরা তাঁর সামনে গিয়ে প্রণাম করলেন এবং বললেন, “আমরা আপনার দাস হব|”

19তখন য়োষেফ তাদের বললেন, “ভয় কর না, আমি ঈশ্বর নই!” শাস্তি দেবার অধিকার আমার নেই|

20এটা সত্যি য়ে তোমরা আমার প্রতি অনিষ্ট করার পরিকল্পনা করেছিলে, কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরই আমার জন্য ভাল কিছু পরিকল্পনা করছিলেন| ঈশ্বরের আমার মাধ্যমে অনেকের প্রাণ বাঁচানোর পরিকল্পনা ছিল|

Genesis 50 illustration - Genesis Chapter 50

21আর ঘটল ও তা-ই| তাই ভয় পেও না| আমি তোমাদের এবং তোমাদের সন্তানদের সহায় হব|” এইভাবে য়োষেফ ভাইদের ভালো ভালো কথা বললে তারা ভালো বোধ করল|

22য়োষেফ তাঁর পিতার পরিবারের সঙ্গে মিশরে রইলেন| য়োষেফ 110 বছর বয়সে মারা গেলেন|

23য়োষেফের জীবনকালেই য়োষেফ এও দেখলেন য়ে তাঁর পুত্র মনঃশির মাখীর নামে একটি পুত্র হল| য়োষেফের জীবনকালেই মাখীরের পুত্ররা জন্মাল এবং য়োষেফ তাও দেখে য়েতে পারলেন|

24অন্তিম শয়্য়ায য়োষেফ তাঁর ভাইদের বললেন, “আমার মৃত্যুর সময় নিকট, কিন্তু আমি জানি ঈশ্বর তোমাদের যত্ন নেবেন এবং এই দেশ থেকে বের করে নিয়ে যাবেন সেই দেশে, য়ে দেশ তিনি অব্রাহাম ইসহাক ও যাকোবকে দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন|”

25তারপর য়োষেফ তাঁর লোকদের একটি শপথ নিতে বললেন য়ে ঈশ্বর তাদের যখন নতুন দেশে নিয়ে যাবেন, তখন তারা য়েন তাঁর অস্থি বহন করে নিয়ে যায়|

Genesis 50 illustration - Genesis Chapter 50

26য়োষেফ 110 বছর বয়সে মিশরে মারা যান| চিকিত্সকরা তাঁর দেহে ঔষধ দিয়ে মিশরে এক কফিনের মধ্যে রাখলেন|

Chapter Complete

You have read Genesis 50

26 verses