Lumina
Ezekiel

The Useless Vine

Ezekiel 15·Bengali Bible

1“মনুষ্যসন্তান, দ্রাক্ষালতার কাঠের খণ্ডগুলো বনের বৃক্ষের ছোট কাঁটা ডালের থেকে কোন অংশে উত্তম?”

2দ্রাক্ষালতার সেই কাঠ কি কোন কিছু তৈরী করার জন্য ব্যবহার করা যায়? না! সেই কাঠ দিয়ে কি থালা ঝোলানোর জন্য কীলক তৈরী করা যায়? না!

3লোকে সেই কাঠ কেবল জ্বালানী হিসাবে ব্যবহার করে| কাঠগুলির কিছু কিছুর সামনে পিছনে আগুন ধরে| মাঝখানের অংশও আগুনে কালো হয়ে যায় কিন্তু কাঠিটি সম্পূর্ণরূপে পোড়ে না| সেই পোড়া কাঠ দিয়ে কি কিছু তৈরী করতে পারো? না!

4যদি পোড়াবার আগে তা দিয়ে কোন কাজ না হল তবে এটা নিশ্চিত যে পোড়াবার পরেও তা কোন কাজে লাগবে না| তাই দ্রাক্ষালতার কাঠের টুকরোগুলো বনের বৃক্ষের কাঠের টুকরোর মতই|

5লোকরা সেই টুকরোগুলো আগুনে ফেলে দেয় আর আগুন তা পুড়িয়ে দেয়| সেইভাবেই, আমি জেরুশালেমে বাসকারী লোকদের আগুনে ছুঁড়ে ফেলব|” প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেছেন|

Ezekiel 15 illustration - Ezekiel Chapter 15

6“আমি ঐ লোকদের শাস্তি দেব| কিন্তু কিছু লোক সেই লাঠির মত হবে যা সম্পূর্ণ দহয় না- তাদের শাস্তি হলেও তারা সম্পূর্ণরূপে ধ্বংস হবে না| তোমরা দেখবে যে আমি ঐ লোকেদের শাস্তি দিয়েছি, আর তোমরা জানবে যে আমিই প্রভু|”

7আমি ঐ দেশ ধ্বংস করব কারণ লোকরা আমায় পরিত্যাগ করেছে|” প্রভু আমার সদাপ্রভু এসব কথা বলেছেন|

8তখন প্রভুর বাক্য আমার কাছে এল| তিনি বললেন:

Chapter Complete

You have read Ezekiel 15

8 verses