Lumina
Ecclesiastes

Wisdom and Folly

Ecclesiastes 10·Bengali Bible

1এক জন জ্ঞানী মানুষের চিন্তা তাকে সঠিক পথ দেখায়, কিন্তু মূর্খের চিন্তা তাকে বিপথে নিয়ে যায়|

2এক জন মূর্খ রাস্তা দিয়ে হাঁটার সময়ও তার বোকামি প্রদর্শন করে থাকে| তাই সবাই তাকে এক জন মূর্খ হিসেবে জানতে পারে|

3তোমার মনিব তোমার ওপর রাগ করলেই চাকরি ছেড়ে দিও না| তুমি শান্ত ভাবে সহায়তা করে অনেক বড় ভুল শুধরে নিতে পারবে|

4আমি সূর্য়ের নীচে আরো কিছু খারাপ জিনিস লক্ষ্য করেছি| এগুলো সেই ধরণের ভুল যা শাসকরা সাধারণতঃ করে থাকে|

5মূর্খদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়| অন্য দিকে ধনী ব্যক্তিরা গুরুত্বহীন কাজ পায়|

Ecclesiastes 10 illustration - Ecclesiastes Chapter 10

6আমি দেখেছি যাদের ভৃত্য হওয়া উচিত্‌ তারা ঘোড়ায় করে যাচ্ছে অথচ যাদের শাসক হওয়ার কথা তারা ভৃত্যের মত এদের পাশে হেঁটে যাচ্ছে|

7য়ে ব্যক্তি গর্ত খোঁড়ে সে নিজেই গর্তে পড়ে য়েতে পারে| য়ে ব্যক্তি তার শক্তি দিয়ে একটি দেওয়াল ভেঙে ফেলতে পারে সে দেওয়ালের অপর দিকে লুকিয়ে থাকা সাপের কামড়ে মারা য়েতে পারে|

8য়ে ব্যক্তি বিশাল পাথর সরায় সে পাথরের আঘাতে আহত হতে পারে| য়ে ব্যক্তি গাছ কাটে সেই গাছগুলি তার ওপরেই পড়তে পারে|

9জ্ঞান য়ে কোন কাজকে সহজ করে দেয়| ভোঁতা ছুরি দিয়ে কোন কিছু কাটা শক্ত কিন্তু সেই ছুরিটাতেই যদি শান দেওয়া যায় তবে কাজটা অনেক সহজ হয়ে যায়| জ্ঞানও সেই রকমই|

10এক জন মানুষ সাপকে বশ করতে জানতে পারে| কিন্তু সেই গুণ অর্থহীন হয়ে পড়ে যখন তার অনুপস্থিতিতে কাউকে সাপে কামড়ায| জ্ঞানও সেই রকমই|

Ecclesiastes 10 illustration - Ecclesiastes Chapter 10

11জ্ঞানী মানুষের কথায় খ্যাতি আসে| কিন্তু মূর্খের কথা ধ্বংস ডেকে আনে|

12এক জন মূর্খ শুরু থেকে শেষ পর্য়ন্ত প্রলাপ বকে|

13এক জন মূর্খ, সে কি করবে সে ব্যাপারে বহু কথা বলে| কিন্তু ভবিষ্যতে কি হবে তা কেউই জানে না|

14এক জন মূর্খের ঘরে ফেরার পথ খুঁজে নেওয়ার মতো বুদ্ধি থাকে না| তাই সে সারা জীবন খেটে মরে|

15এক জন রাজা যদি শিশুসুলভ হয় তা য়ে কোন দেশের পক্ষেই খারাপ| আবার কোন দেশের শাসক যদি ভোজন বিলাসে মত্ত থাকে সব সময় সেটা দেশের পক্ষে ভালো নয়|

Ecclesiastes 10 illustration - Ecclesiastes Chapter 10

16কিন্তু যদি কোন রাজা সদবংশজাত হয় তা দেশের পক্ষে মঙ্গলকর| যদি কোন দেশের শাসকগণ, আনন্দের জন্য নয় কিন্তু শক্তির জন্য যথাসময়ে খায় তাহলে তা দেশের পক্ষে মঙ্গলজনক কারণ তারা পরিমিত জীবনযাপন করেন|

17য়ে মানুষ অলস হয় তার ছাদ ফুটো হয়ে এমে বাড়ি ভেঙে পড়ে|

18খাদ্য ও দ্রাক্ষারস মানুষের জীবনকে উপভোগ্য করে তোলে| অর্থ অনেক সমস্যার সমাধান করে দেয়|

19রাজার সম্বন্ধে খারাপ কথা বলো না| তার সম্বন্ধে খারাপ কিছু ভেবো না| তুমি যদি ঘরে একাও থাক তাহলেও কোন ধনী ব্যক্তির সম্পর্কে খারাপ কিছু বোলো না| কেন? কারণ একটা ছোট পাখিও উড়ে গিয়ে সবাইকে সে কথা বলে দিতে পারে|

20বিভিন্ন রকমের কাজ করার চেষ্টা করো| কিছু সময় পরে তোমার ভাল কাজের ফল তুমি পেয়ে যাবে|

Chapter Complete

You have read Ecclesiastes 10

20 verses