Lumina
Daniel

Daniel and Friends in Babylon

Daniel 1·Bengali Bible

1প্রভু নবূখদ্নিত্‌সরকে যিহূদার রাজা যিহোয়াকীমকে পরাস্ত করতে দিয়েছিলেন| নবূখদ্নিত্‌সর মন্দির থেকে কয়েকটি বাসন-কোষন ও অন্যান্য জিনিস বাবিলে নিয়ে গিয়েছিলেন| তিনি সেইগুলি তাঁর আরাধ্য দেবতার মন্দিরে রাখলেন|

2তারপর রাজা নবূখদ্নিত্‌সর তাঁর নপুংসকদের প্রধান অস্পনসকে ইস্রায়েলের রাজবংশীয় কয়েকজনকে এবং ইস্রায়েলের গুরুত্বপূর্ণ পরিবারসমূহের কয়েক জনকে আনতে আদেশ জারি করলেন|

3তিনি এমন কয়েক জন যুবককে চেয়েছিলেন, যারা নিষ্কলঙ্ক সুপুরুষ, বুদ্ধিমান, শিক্ষিত, উপলব্ধি করতে সক্ষম এবং যারা তাঁর কাজ করতে পারবে| রাজা অস্পনসকে বললেন ওই যুবকদের কল্দীয় লোকদের ভাষা ও রচনা শিখিয়ে দিতে|

4রাজার বিশেষ সুখাদ্য থেকে নবূখদ্নিত্‌সর একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য ও পানীয় ঐ যুবকদের দিয়েছিলেন| তিন বছরের শিক্ষানবিশীর শেষে তারা যাতে রাজাকে সেবা করতে পারে তিনি সেই ব্যবস্থা করতে চেয়েছিলেন|

5যিহূদার পরিবারবর্গের এই যুবকদের মধ্যে ছিলেন দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়|

Daniel 1 illustration - Daniel Chapter 1

6অস্পনস এদের প্রত্যেকের বাবিলের ভাষায় নামকরণ করলেন| দানিয়েল হল বেলটশত্‌সর, হনানিয় হল শদ্রক, মীশাযেল হল মৈশক ও অসরিয় হল অবেদ্-নগো|

7কিন্তু দানিয়েল স্থির করলেন য়ে রাজার শৌখীন খাদ্য ও পানীয় গ্রহণ করে নিজেকে অশুচি করবেন না এবং এ ব্যাপারে তিনি অস্পনসের অনুমতি চাইলেন|

8ঈশ্বর দানিয়েলকে অস্পনসের কৃপা ও করুণার পাত্র করলেন|

9কিন্তু অস্পনস বললেন, “আমি আমার মনিব, রাজাকে ভয় করি| রাজার আদেশ অনুসারে আমি যদি তোমাকে খাদ্য ও পানীয় না দিই তাহলে তোমাকে হয়ত অন্যান্য যুবকদের তুলনায় দুর্বল দেখাবে| এতে তিনি আমার ওপর রুদ্ধ হতে পারেন এবং আমার মাথা কেটে ফেলতে পারেন| এবং এটা হবে তোমার এবং তোমার বন্ধুদের দোষে|”

10এরপর দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের ওপর লক্ষ্য রাখার জন্য অস্পনস রক্ষী নিয়োগ করলেন|

Daniel 1 illustration - Daniel Chapter 1

11দানিয়েল রক্ষীকে বললেন, “দয়া করে আমাদের শুধু শস্য ও জল দাও|

12দশ দিন পর য়ে সব যুবকরা রাজকীয় খাবার খাচ্ছে তাদের সঙ্গে আমাদের তুলনা করো| দেখ কাদের বেশী স্বাস্থ্যবান দেখায় এবং তারপর য়েমন দেখবে তেমন ভাবে তোমার এই ভৃত্যদের সঙ্গে ব্যবহার করবে|”

13তাই দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়র ওপর রক্ষী দশ দিন ধরে এটি পরীক্ষা করতে রাজী হল|

14দশ দিন পর, য়ে সমস্ত যুবক রাজার বিশেষ সুখাদ্য খাচ্ছিল তাদের থেকে দানিয়েল ও তাঁর বন্ধুদের বেশী স্বাস্থ্যবান দেখাচ্ছিল|

15তাই রক্ষী দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়কে রাজার দেওয়া খাবার না দিয়ে শস্য খাদ্য দিতে লাগলে|

Daniel 1 illustration - Daniel Chapter 1

16ঈশ্বর দানিয়েল ও তাঁর তিন বন্ধুদের জ্ঞান এবং সমস্ত রকমের সাহিত্য ও শিক্ষিত লোকেদের লেখা বোঝবার মত ক্ষমতা দিলেন| দানিয়েল সমস্ত রকমের স্বপ্ন ও দর্শন বুঝতে সমর্থ হয়েছিলো|

17তিন বছর শিক্ষানবিশীর শেষে অস্পনস সমস্ত যুবককে নবূখদ্নিত্‌সরের সামনে উপস্থিত করলেন|

18রাজা তাদের সবার সাথে কথা বলার পর দেখলেন য়ে সমস্ত যুবকদের মধ্যে দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয় সবচেয়ে ভাল| তাই এই চার জন যুবককে রাজার বিশেষ ভৃত্য করা হল|

19যখনই রাজার বুদ্ধিমান উপদেশের প্রয়োজন হত, তখনই উনি দেখতেন তারা তাঁর রাজ্যের যাদুকরগণ এবং বিচক্ষণ ব্যক্তি সমূহের চেয়ে দশগুন ভাল|

20তাই দানিয়েল কোরস রাজার রাজত্বের প্রথম বছর পর্য়ন্ত রাজভৃত্য হয়ে রইলেন|

Daniel 1 illustration - Daniel Chapter 1

21নবূখদ্নিত্‌সরের রাজত্বের দ্বিতীয় বছরে তিনি এমন কিছু স্বপ্ন দেখে উদ্বিগ্ন হলেন য়ে তাঁর ঘুমের ব্যাঘাত ঘটল|

Chapter Complete

You have read Daniel 1

21 verses