Lumina
2Samuel

Defeat of Ammon and Syria

2Samuel 10·Bengali Bible

1দায়ূদ বললেন, “নাহশ আমার প্রতি সদয ছিলেন| আমিও তার পুত্র হানূনের প্রতি সদয হব|” অতএব দায়ূদ হানূনের পিতার মৃত্যু সম্পর্কে সান্ত্বনা জানিয়ে তাঁর আধিকারিকদের পাঠালেন|তাই দায়ূদের আধিকারিকরা অম্মোনীয়দের রাজ্যে চলে গেল|

2কিন্তু অম্মোনীয়দের নেতারা তাদের মনিব হানূনকে বলল, “আপনি কি মনে করেন কযেকজন লোক পাঠিয়ে দায়ূদ আপনার পিতার প্রতি সম্মান দেখাতে ও আপনাকে সান্ত্বনা দিতে চান? না! দায়ূদ এই লোকগুলোকে পাঠিয়েছেন আপনার শহর সম্পর্কে গোপনে জেনে যেতে ও খোঁজ খবর নিতে| তারা আপনার বিরুদ্ধে যুদ্ধের ফন্দি আঁছে|”

3তখন হানূন দায়ূদের লোকদের ধরে তাদের অর্ধেক দাড়ি কামিযে দিল এবং তাদের জামাকাপড় পাছা পর্য়ন্ত কেটে দিল| তারপর তাদের পাঠিয়ে দিল|

4লোকরা যারা দায়ূদকে এই খবর দিল, তিনি সেই আধিকারিকদের সঙ্গে দেখা করার জন্য বার্তাবাহক পাঠালেন| তিনি এটা করেছিলেন কারণ সেই লোকগুলি খুবই লজ্জিত হয়েছিল| রাজা দায়ূদ বললেন, “যতদিন না তোমাদের দাড়ি গজায, ততদিন য়িরীহোতে অপেক্ষা কর, তারপর জেরুশালেমে ফিরে এসো|”

5অম্মোনীয়রা দেখল তারা দায়ূদের শত্রুতে পরিণত হয়েছে| তখন অম্মোনীয়রা বৈত্‌-রহোব এবং সোবা থেকে অরামীয়দের ভাড়া করে নিয়ে এল| তাদের মধ্যে মোট 20,000 পদাতিক সৈন্য ছিল| এছাড়া অম্মোনীযরা 1000 লোক সহ মাখার রাজা এবং টৌব থেকে 12,000 লোককে ভাড়া করেছিল|

2Samuel 10 illustration - 2Samuel Chapter 10

6দায়ূদ এই সবই শুনলেন| তাই তিনি য়োয়াব এবং শক্তিশালী লোকজন সহ গোটা সৈন্যবাহিনীকে পাঠালেন|

7অম্মোনীয়রা বেরিয়ে এল এবং যুদ্ধের জন্য প্রস্তুত হল| তারা শহরের প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়েছিল| সোব ও রহোবের অরামীয় সৈন্যরা এবং টোব ও মাখার সৈন্যরা শহরের বাইরের মাঠে সমবেত হল|

8য়োয়াব দেখলেন তাঁর সামনে পিছনে শত্রু| তখন য়োয়াব শ্রেষ্ঠ ইস্রায়েলীয়দের বেছে নিয়ে, তাদের অরামীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য সারিবদ্ধভাবে দাঁড় করিযে দিলেন|

9অম্মোনীয়দের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তাঁর আর এক ভাই অবীশযের উপর দায়িত্ব দিলেন|

10য়োয়াব অবীশযকে বললেন, “যদি অরামীয়রা আমাদের থেকে বেশী শক্তিশালী বলে মনে হয়, তুমি আমাকে সাহায্য করবে| যদি অরামীয়রা তোমার কাছে বেশী শক্তিশালী হয়ে ওঠে - আমি এসে তোমাকে সাহায্য করব|

2Samuel 10 illustration - 2Samuel Chapter 10

11এসো, আমরা শক্তিশালী হই এবং সাহসিকতার সঙ্গে আমাদের লোকদের জন্য এবং আমাদের ঈশ্বরের শহরগুলির জন্য লড়াই করি| প্রভু যা সঠিক বিবেচনা করেন, তাই করবেন|”

12তারপর য়োয়াব এবং তাঁর লোকরা অরামীয়দের আক্রমণ করলেন| অরামীয়রা য়োয়াব এবং তাঁর লোকদের কাছ থেকে পালিয়ে গেল|

13অম্মোনীয়রা দেখল অরামীয়রা দৌড়ে পালাচ্ছে, তখন তারাও অবীশযের থেকে দৌড়ে পালালো এবং তাদের শহরে ফিরে গেল|তাই য়োয়াব, যুদ্ধক্ষেত্র থেকে অম্মোনীয়দের সঙ্গে ফিরে এলেন এবং জেরুশালেমে ফিরে গেলেন|

14অরামীয়রা দেখলো ইস্রায়েলীয়রা তাদের পরাজিত করেছে| তখন তারা একসঙ্গে জমায়েত হয়ে একটা সৈন্যবাহিনী গড়ে তুলল|

15ফরাত্‌ নদীর অপর পারে যে সব অরামীয় বাস করত, তাদের আনবার জন্য হদদেষর তার বার্তাবাহকদের পাঠাল| সেই অরামীয়রা হেলমে এলো| তাদের নেতা ছিল শোবক, হদদেষরের সৈন্যবাহিনীর সেনাপতি|

2Samuel 10 illustration - 2Samuel Chapter 10

16দায়ূদ সব শুনলেন| তিনি সব ইস্রায়েলীয়দের জড় করলেন| তারা যর্দন নদী পেরিযে হেলমে গিয়ে হাজির হল|তখন অরামীয়রা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল এবং আক্রমণ করল|

17কিন্তু যুদ্ধে অরামীয়রা পরাজিত হল এবং অরামীয়রা ইস্রায়েলীয়দের থেকে দূরে পালিয়ে গেল| দায়ূদ 700 রথচালক, 40,000 অশ্বারোহী সৈন্যকে হত্যা করলেন| দায়ূদ অরামীয় সেনাপতি শোবককেও হত্যা করলেন|

18হদদেষরের অধীনস্থ রাজারা যখন দেখল, ইস্রায়েলীয়রা তাদের পরাজিত করেছে তখন তারা ইস্রায়েলীয়দের সঙ্গে শান্তিচুক্তি করল এবং তাদের দাসে পরিণত হল| অরামীয়রা অম্মোনীয়দের আবার সাহায্য করতে ভয় পেল|

19বসন্তের সময়, যখন রাজারা যুদ্ধে যান, তখন দায়ূদ য়োয়াব, তাঁর আধিকারিকদের এবং সমস্ত ইস্রায়েলীয় সৈন্যদের অম্মোনীযদের ধ্বংস করতে পাঠালেন| য়োয়াবের সৈন্যরা অম্মোনদের রাজধানী শহর রব্বাও আক্রমণ করল|কিন্তু দায়ূদ জেরুশালেমেই রইলেন|

Chapter Complete

You have read 2Samuel 10

19 verses