Lumina
2Kings

Kings of Judah and Israel

2Kings 14·Bengali Bible

1পঁচিশ বছর বযসে যিহূদার রাজা হবার পর অমত্‌সিয মোট 29 বছর জেরুশালেমে শাসন করেন| অমত্‌সিযের মা ছিলেন জেরুশালেমের যিহোযদ্দিন|

2অমত্‌সিয প্রভুর নির্দেশিত পথে চললেও তিনি দায়ূদের মত একনিষ্ঠভাবে ঈশ্বরের সেবা করেন নি| তাঁর পিতা যিহোয়াশ যা যা করতেন, অমত্‌সিযও তাই করতেন|

3তিনি মূর্ত্তির উচ্চস্থানগুলি ধ্বংস করেন নি| এমনকি তাঁর রাজত্ব কালেও সেখানে লোকেরা বলিদান করত ও ধুপধূনো দিত|

4তাঁর সমস্ত বিরোধীদের সরিয়ে দিয়ে অমত্‌সিয রাজ্যের ওপর কড়া নিয়ন্ত্রণ রাখলেন| য়ে সমস্ত আধিকারিকরা তাঁর পিতাকে হত্যা করেছিল, অমত্‌সিয তাদের প্রাণদণ্ড দিয়েছিলেন|

5কিন্তু এই সমস্ত ঘাতকদের হত্যা করলেও তিনি তাদের সন্তানদের নিষ্কৃতি দিয়েছিলেন কারণ মোশির বিধিপুস্তকে লিখিত আছে: “সন্তানের অপরাধের জন্য পিতামাতাকে য়েমন মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তেমনই পিতামাতার অপরাধের জন্য কোন সন্তানের মৃত্যুদণ্ড দেওয়াও ঠিক নয়| কোন ব্যক্তিকে শুধুমাত্র তার কৃত কোন অপরাধের জন্যই মৃত্যুদণ্ড দেওয়া যাবে|”

2Kings 14 illustration - 2Kings Chapter 14

6অমত্‌সিয লবণ উপত্যকায 10,000 ইদোমীয় সেনাকে হত্যা করেন| তিনি যুদ্ধ করে সেলা দখল করে, সেলার নাম পালেট “য়ক্তেল” রাখেন| ঐ অঞ্চল এখনো পর্য়ন্ত এই নামেই পরিচিত|

7অমত্‌সিয ইস্রায়েল-রাজ য়েহূর পৌত্র, যিহোয়াহসের পুত্র যিহোরামের কাছে দূত পাঠিয়ে তাঁকে সম্মুখ সমরে আহবান করলেন|

8ইস্রায়েলের রাজা যিহোরাম তখন যিহূদার রাজা অমত্‌সিযকে খবর পাঠালেন, “লিবানোনের কাঁটাঝোপ লিবানোনের বটগাছকে বলেছিল, ‘আমার ছেলের বিয়ের জন্য তোমার মেয়েকে দাও|’ কিন্তু সে সময়ে একটা বুনো জন্তু যাবার পথে লিবানোনের কাঁটাঝোপকে মাড়িয়ে চলে যায়!

9ইদোমকে যুদ্ধে হারাবার পর তোমার বড় গর্ব হয়েছে দেখছি! বেশি বাড় না বেড়ে চুপচাপ বাড়িতে বসে থাকো| নিজের বিপদ ডেকে এনো না কারণ, তাহলে তুমি একা নও, তোমার সঙ্গে সঙ্গে যিহূদারও সর্বনাশ হবে|”

10কিন্তু অমত্‌সিয যিহোয়াশের সতর্কবাণীর কোন গুরুত্ব দিলেন না| অবশেষে ইস্রায়েলের রাজা যিহোয়াশ যিহূদাররাজা অমত্‌সিযর সঙ্গে যুদ্ধ করতে বৈত্‌শেমশে গেলেন|

2Kings 14 illustration - 2Kings Chapter 14

11যুদ্ধে ইস্রায়েল যিহূদাকে হারিযে দিলে, যিহূদার সমস্ত লোক বাড়িতে পালিয়ে গেল|

12বৈত্‌-শেমশে ইস্রায়েলের রাজা যিহোয়াশ যিহূদার রাজা যোয়াশের পুত্র অমত্‌সিযকে বন্দী করলেন| তিনি অমত্‌সিযকে জেরুশালেমে নিয়ে গিয়ে জেরুশালেমের প্রাচীরের ইফ্রয়িমের দ্বার থেকে কোণের দরজা পর্য়ন্ত জেরুশালেমের 600 ফুট দেওয়াল ভেঙে

13প্রভুর মন্দিরের যাবতীয় সোনা, রূপো, বাসন, দুর্মূল্য জিনিসপত্র লুঠ করে নিয়ে যান| এরপর আরো অনেককে বন্দী করে যিহোয়াশ শমরিয়ায ফিরে গেলেন|

14যিহোয়াশ য়ে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন এবং অমত্‌সিযের বিরুদ্ধে তাঁর যুদ্ধের ব্বিরণ সব কিছুই ‘ইস্রায়েলের রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে|

15যিহোয়াশের মৃত্যুর পর তাকে তার পূর্বপুরুষদের সঙ্গে শমরিয়ায সমাধিস্থ করা হয়| এরপর তাঁর পুত্র যারবিয়াম নতুন রাজা হলেন|

2Kings 14 illustration - 2Kings Chapter 14

16যিহূদারাজ যোয়াশের পুত্র অমত্‌সিয, ইস্রায়েলের রাজা যিহোয়াহসের পুত্র যিহোয়াশের মৃত্যুর পর আরো15 বছর বেঁচে ছিলেন|

17অমত্‌সিয য়ে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সে সমস্তই ‘যিহূদার রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে|

18জেরুশালেমের লোকরা অমত্‌সিযের বিরুদ্ধে চএান্ত করলে তিনি লাখীশে পালিয়ে যান| লোকরা তাঁকে লাখীশেই হত্যা করে|

19লোকরা ঘোড়ার পিঠে অমত্‌সিযের মৃতদেহ নিয়ে এসে দায়ূদ নগরীতে তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করে|

20যিহূদার সবাই মিলে তখন অসরিয়কে নতুন রাজা বানালেন| সে সময় অসরিয়ের বয়স ছিল মাত্র 16 বছর|

2Kings 14 illustration - 2Kings Chapter 14

21অর্থাত্‌ রাজা অমত্‌সিযের মৃত্যু হলে নতুন রাজা হলেন অসরিয়| তিনি এলত্‌ শহর পুনর্দখল করে তা নতুন করে বানান|

22যোয়াশের পুত্র অমত্‌সিযের যিহূদায় রাজত্বকালের 15 তম বছরে ইস্রায়েলরাজ যিহোয়াশের পুত্র যারবিয়াম শমরিয়ায নতুন রাজা হলেন| যারবিয়াম 41 বছর রাজত্ব করেছিলেন এবং

23প্রভু যা কিছু বারণ করেছিলেন তিনি সেই সব করেন| তিনিও নবাটের পুত্র যারবিয়াম ইস্রায়েলের লোকদের য়ে সমস্ত পাপাচরণে বাধ্য করেছিলেন তা বন্ধ করেন নি|

24ইস্রায়েলের প্রভু, গাত্‌-হেফরীয, অমিত্তযের পুত্র, তাঁর দাস, ভাব্বাদী য়োনাকে য়েমন বলেছিলেন সে ভাবেই তিনি লেবো-হমাত্‌ থেকে মৃত সাগর পর্য়ন্ত ইস্রায়েলের ভূখণ্ড ফেরত্‌ নিয়েছিলেন|

25প্রভু দেখলেন ইস্রায়েলীয়রা খুবই সমস্যায় পড়েছে| স্বাধীন বা পরাধীন এমন কেউই ছিল না য়ে ইস্রায়েলকে এই দুর্দশার হাত থেকে বাঁচাতে পারে|

2Kings 14 illustration - 2Kings Chapter 14

26কিন্তু প্রভু (তাও) একথা বলেন নি, য়ে তিনি পৃথিবী থেকে ইস্রায়েলের নাম মুছে দেবেন| তিনি যিহোয়াশের পুত্র যারবিয়ামকে ইস্রায়েলের লোকদের উদ্ধারের জন্য ব্যবহার করেছিলেন|

27যারবিয়াম য়ে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সে সব ‘ইস্রায়েলের রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে| এখানে যারবিয়াম কি ভাবে যিহূদার কাছ থেকে দম্মেশক ও হমাত্‌ শহর দুটি ইস্রায়েলের জন্য পুনর্দখল করেন সে কথাও লেখা আছে|

28যারবিয়ামের মৃত্যু হলে তাঁকে ইস্রায়েলের রাজাদের সঙ্গে, তার পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করা হল| তার মৃত্যুর পর তার পুত্র সখরিয নতুন রাজা হলেন|

29যারবিয়ামের রাজত্বের 27 তম বছরে অমত্‌সিযের পুত্র অসরিয় যিহূদার নতুন রাজা হয়েছিলেন|

Chapter Complete

You have read 2Kings 14

29 verses