Lumina
1Corinthians

1Corinthians 5

1Corinthians 5·Bengali Bible

1তোমরা তবুও নিজেদের বিষয়ে গর্ব করছ৷ এর পরিবর্তে তোমাদের কি মর্মাহত হওয়া উচিত ছিল না? এমন পাপ কাজ য়ে করেছে তাকে তোমাদের সহভাগীতা থেকে বের করে দেওয়া উচিত ছিল৷

2দৈহিকভাবে আমি উপস্থিত না থাকলেও আত্মাতে আমি তোমাদের সঙ্গেই আছি৷ য়ে এই রকম অন্যায় কাজ করেছে, তোমাদের মধ্যে উপস্থিত থেকেই আমি তার বিচার করেছি৷

3প্রভু যীশুর নামে তোমরা একত্রিত হও৷ সে সভায় আমি আত্মাতে উপস্থিত থাকব, আর প্রভু যীশুর পরাক্রম তোমাদের মধ্যে বিরাজ করবে৷

4তখন সেই লোককে শাস্তির জন্য শয়তানের হাতে সঁপে দিও য়েন তার পাপময় দেহ ধ্বংস হয়; কিন্তু য়েন প্রভু যীশুর দিনে তার আত্মা উদ্ধার লাভ করে৷

5তোমাদের গর্ব করা শোভা পায় না, তোমরা তো এ কথা জান য়ে, ‘একটুখানি খামির ময়দার সমস্ত তালটাকে ফাঁপিয়ে তোলে৷’

1Corinthians 5 illustration - 1Corinthians Chapter 5

6তোমাদের মধ্য থেকে পুরানো খামির বের করে ফেল, য়েন তোমরা এক নতুন তাল হতে পার৷ খ্রীষ্টীয়ান হিসাবে তোমরা তো খামিরবিহীন রুটির মতোই, কারণ খ্রীষ্ট, যিনি আমাদের নিস্তারপর্বীয় মেষশাবক, তিনি আমাদের জন্য বলি হয়েছেন৷

7তাই এস, আমরা নিস্তারপর্বের ভোজ সেই রুটি দিয়ে পালন করি যার মধ্যে সেই পুরানো খামির নেই৷ সেই পুরানো খামির হল পাপ ও দুষ্টতা; কিন্তু এস আমরা সেই রুটি গ্রহণ করি যার মধ্যে খামির নেই, এ হল আন্তরিকতা ও সত্যের রুটি৷

8আমার আগের চিঠিতে আমি তোমাদের লিখেছিলাম, য়েন তোমরা য়ৌন পাপে লিপ্ত লোকেদের সঙ্গে মেলামেশা না কর৷

9তবে হ্যাঁ, এই জগতের যারা নষ্ট চরিত্রের লোক, লোভী, ঠগবাজ বা প্রতিমাপূজক তাদের কথা অবশ্য বলিনি, কারণ তাহলে তো তোমাদের জগতের বাইরে চলে য়েতে হবে৷

10তবে আমি এখন লিখছি য়ে, য়ে কেউ নিজেকে বিশ্বাসী বলে পরিচয় দেয়, অথচ নষ্ট চরিত্রের লোক, লোভী, প্রতিমাপূজক, নিন্দুক, মাতাল বা ঠগবাজ এরকম লোকের সঙ্গে মেলামেশা করো না৷ এমন কি তার সঙ্গে খাওয়া দাওয়া করো না৷

1Corinthians 5 illustration - 1Corinthians Chapter 5

11বাইরের লোকদের বিচার করার আমার কি দরকার? কিন্তু মণ্ডলীর ভেতরের লোকদের বিচার করা কি তোমাদের উচিত নয়?

12যারা মণ্ডলীর বাইরের লোক তাদের বিচার ঈশ্বর করবেন৷ শাস্ত্র বলছে, ‘তোমাদের মধ্য থেকে দুষ্ট লোককে বের করে দাও৷’

13তোমাদের মধ্যে কারো যদি অপরের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তবে সে কোন সাহসে ঈশ্বরের পবিত্র লোকদের কাছে না গিয়ে আদালতে বিচারকদের অর্থাত্ অধার্মিকদের কাছে যায়?

Chapter Complete

You have read 1Corinthians 5

13 verses